Posts

করোনা ভাইরাসে আক্রান্ত ব্যাক্তি পান না স্বাদ ও গন্ধ: বলছে গবেষণা

Image
বাংলাহান্ট ডেস্কঃ গা ব্যথা, মাথা যন্ত্রণা, জ্বর, শরীরে ব্যথা, হাঁচি, কাশি ইত্যিদি করোনাভাইরাসের (corona virus) এই উপসর্গগুলি সম্পর্কে এতদিনে মোটামুটি আমরা প্রায় সকলেই জেনে গিয়েছি। এই ভাইরাস যে আমাদের চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে ঢুকে ফুসফুসে সংক্রমিত হয় এ কথাও আমরা অনেকেই জানি। কিন্তু জানেন কি করোনাভাইরাসে আক্রান্তরা নাকি কোনও গন্ধই পান না! শুনতে অদ্ভুত লাগলেও এমনটাই দাবি করেছেন হার্ভার্ড মেডিকেল স্কুলের (Harvard Medical School) একদল গবেষক। গবেষকেরা জানান, করোনাভাইরাস মূলত আমাদের নাক, মুখ ও গলার কোষগুলিকে আক্রমণ করে। ফলে আক্রান্ত ব্যক্তি গন্ধ ও স্বাদ গ্রহণের ক্ষমতা হরিয়ে ফেলে। এই প্রসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের একাধিক চিকিৎসকরাই হার্ভার্ড মেডিকেল স্কুলের( Harvard Medical School) গবেষকেদের তত্বের সঙ্গে একমত। প্রায় সকলেই জানিয়েছেন, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আক্রান্ত ব্যক্তি হঠাৎ করেই তাঁর স্বাদ ও গন্ধ পাওয়ার ক্ষমতা হারাতে থাকে। আলেকজান্দ্রিয়ার (Alexandria)  একদল গবেষক জানিয়েছেন, করোনাভাইরাসের আক্রান্ত ব্যক্তিদের প্রথমে হাঁচি, কাশি, জ্বর, মাথা যন্ত্রণার মতো প্রাথমিক উপসর্...

পরিযায়ী মজদুরদের জন্য এগিয়ে এলেন বাইচুং ভুটিয়া, থাকার জন্য দিলেন নিজের আশিয়ানা

বাংলা হান্ট ডেস্কঃ  করোনা ভাইরাসের (Coronavirus) সঙ্কট দেখে ভারতে ২১ দিনের জন্য লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়েছে। আর এই লকডাউনে হাজার হাজার মজদুর আর গরিবদের পলায়ন দেখেতে পেরেছি আমরা। লকডাউনের মধ্যে পরিযায়ী মজদুরদের (migrant workers) জনস্রোত রাস্তায় নেমে এসেছে। আর এরই মধ্যে ভারতীয় ফুটবলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া (Baichung Bhutia) প্রবাসী মজদুরদের জন্য মাথা গোঁজার জায়গা দেওয়ার কথা ঘোষণা করেন। বাইচুং সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে এই কথা জানান। বাইচুং ভুটিয়া একটি ভিডিও ট্যুইট করে বলেন, ‘আমি সেই প্রবাসী শ্রমিকদের জন্য চিন্তিত যারা করোনা ভাইরাস আর লকডাউন থেকে বাঁচার জন্য নিজের বাড়ি যাওয়ার আশায় আছেন।” ভুটিয়া বলেন, ‘আমি এই মজদুরদের আশ্রয় দেওয়ার জন্য সিকিমের লুমসে আর তডোং এ নিজের বিল্ডিং দেওয়ার ঘোষণা করছি। আর তাঁদের সরকারের সমস্ত দিশা নির্দেশ পালন করার পরামর্শ দিচ্ছি। আমি আর সিকিম ইউনাটেড ফুটবল ক্লাব (USFC) তাঁদের সাহায্য করবে। I feel strongly for the migrant workers who hope to reach their homes to survive coronavirus and the nationwide lockdown. I'm offering...

আবারও রমরমিয়ে চীনে বিক্রি হচ্ছে বাদুড়ের মাংস, ক্ষোভ উগরে দিলেন রবিনা ট্যান্ডন

Image
বাংলাহান্ট ডেস্কঃ করোনাভাইরাস নিয়ে সারা দুনিয়া নাজেহাল। আর এর জেরে গোটা দেশ লকডাউন। আর এই লকডাউনের ফলে  (Lockdown) স্তব্ধ গোটা দেশ। কেবল ভারত নয়, গোটা বিশ্বই এই মুহূর্তে করোনা আতঙ্কে কাঁপছে। এরই মধ্যে শোনা যাচ্ছে, চিনে নাকি আবার বাদুড়, বিড়াল, কুকুর, ব্যাঙের মাংস বিক্রি হওয়া শুরু হয়েছে। Humans won’t learn their lessons,however hard the sacrifices and price to pay was. Gone back to their barbaric practices . #china worlds worst country for animal abuse and wildlife crime . https://t.co/mrfJElrJ0q — Raveena Tandon (@TandonRaveena) March 30, 2020 বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডন (Raveena Tandon) এক টুইটে এমনই দাবি করেছেন। তাঁর এই টুইট আলোড়ন ফেলে দিয়েছে। তিনি তাঁর টুইটে লেখেন, মানুষ এখনও শিক্ষা নিতে পারেনি। রবিনা একটি টুইটকে রিটুইট করে লেখেন, ‘‘মানুষ এখনও শিক্ষা নিতে পারেনি। অথচ এর কত বড় মূল্য চোকাতে হয়েছে। আবারও তারা বর্বর অভ্যেসের দিকে ঝুঁকল ওরা। চিন গোটা দেশে প্রাণী নির্যাতন ও বন্য জীবনের অপরাধের জন্য সবচেয়ে বড় দেশ।” দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এখন...

টাকাপয়সা নয়, শুধু স্বীকৃতি চান ‘গেন্দা ফুল’এর আসল রচয়িতা রতন কাহার

Image
বাংলাহান্ট ডেস্ক: এখন ইউটিউবে একটি ভিডিওই ট্রেন্ডিং, ‘গেন্দা ফুল’। বাদশা ও পায়েল দেবের গাওয়া এই গানের ভিডিও এখন মুখে মুখে ঘুরছে মানুষের। কিন্তু আসলে এই গান যার সৃষ্টি তিনি বীরভূমের মানুষ, নাম রতন কাহার। তাঁর লেখা ও সুর দেওয়া এই গানই দীর্ঘদিষ ধরে শুনে আসছে বাঙালি। অথচ স্রষ্টারই নাম নেই ভিডিওতে। বালাই নেই কৃতজ্ঞতা স্বীকারেরও। বহু বিতর্কের পর এখন শুধু ক্রেডিটে বেঙ্গলি ফোক সংয়ের উল্লেখ। এসবই শুনেছেন, জানেন রতন কাহার। তাঁর শুধু একটাই প্রার্থনা, প্রাপ‍্য সম্মানটুকু যেন পান তিনি। ৭২ সালে প্রথম এই গানটি সৃষ্টি করেন রতন। মলয় পাহাড়ি গানটি আকাশবানীতে নিয়ে যান। বেশ জনপ্রিয় হয়েছিল তখনই। তারপরেই স্বপ্না চক্রবর্তী রতনের থেকে গানটি নিয়ে নিজের বলে চালিয়ে দেন। রেকর্ডিং কোম্পানিতে গিয়েও স্বীকৃতি পাননি রতন কাহার। ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত তিনি। একসময় আলকাপ, লোটোও করেছেন। এই সূত্রেই সৃষ্টি হয় এই কালজয়ী গান। রতনের কথায়, “আমি যখন গান গাইতে আসি তখন সিউড়িতে একটা পতিতালয় ছিল। সেখানকার মেয়েরা আমার গান বেশ পছন্দ করত। তাদের এক লিডার হরিদাসী আমায় ডেকে পাঠিয়েছিলেন। ওখানে ঝুমু্র ও খ‍্যামটার আসর বসত। সেখানেই ...

ভালোভাবে জীবনযাপন করতে ক্রিকেট খেলে ৩০ লক্ষ টাকা উপার্জন করতে চেয়েছিলেন ধোনি।

Image
প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সচরাচর আবেগতাড়িত হতে দেখা যায় না, আসলে ধোনির চারিত্রিক বৈশিষ্ট্য ওই রকম নয়। আমরা সকলেই কম বেশি জানি ধোনির চারিত্রিক দৃঢ়তার কথা। কিন্তু ধোনিও যে অনেক আবেগপ্রবণ মানুষ সেই গল্পই শোনালেন এক সময় ধোনির সতীর্থ ওয়াসিম জাফর। ওয়াসিম জাফর জানালেন ধোনি ক্রিকেট খেলে খুব বেশি অর্থ উপার্জন করতে চান নি, ধোনি সবসময় চেয়েছিলেন শান্তিতে জীবনযাপন করতে সেই কারনে ক্রিকেট খেলে ধোনি 30 লক্ষ টাকা উপার্জন করতে চেয়েছিলেন। ওয়াসিম জাফর টুইটারে সমর্থকদের সাথে প্রশ্নোত্তর পর্বে জানালেন, “সেই সময় ভারতীয় দলে ধোনি হয়তো দু-একবার খেলেছিলেন, সেই সময় একদিন হঠাৎ ধোনি বলেন যে আমি ক্রিকেট খেলে 30 লক্ষ টাকা উপার্জন করতে চাই যাতে বাকি জীবনটা রাঁচিতে শান্তিতে কাটাতে পারি।” সম্প্রতি প্রাপ্তন ভারত অধিনায়ক কে নিয়ে জোর বিতর্ক সৃষ্টি হয়েছে কারন এই মুহূর্তে ধোনির মোট 800 কোটি টাকার সম্পত্তি থাকার সত্ত্বেও তিনি করোনা মোকাবিলায় মাত্র এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন। আর এতেই চটেছেন ধোনির সমর্থকরা। via bangla hunt

করোনাভাইরাস: বাংলায় করোনায় মৃত্যু বেড়ে ৩, হাওড়া হাসপাতালে চিকিৎসাধীনের মৃত্যু

Image
বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে আরও ৩ জনের শরীরে মিলল নোভেল করোনা ভাইরাসের (corona virus) জীবাণু। আক্রান্তদের মধ্যে ২ জন কলকাতার (kolkata), একজন মেদিনীপুরের (Midnapore) । এরফলে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫ জন। করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত রাজ্যে প্রাণ হারিয়েছেন ২ জন। জানা গিয়েছে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসাধীন রয়েছেন ৩২ বছরের দাসপুরের এক যুবক। মেদিনীপুর মেডিক্যাল কলেজে ( Medinipur Medical College) তাঁর নমুনা পরীক্ষা হয়। পরীক্ষায় যুবকের দেহে সংক্রমণ মিলেছে। নিশ্চিত হওয়ার জন্য ওই নমুনা কলকাতায় পাঠানো হয়। সেখানেও নমুনা পরীক্ষায় যুবকের শরীরে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ মিলেছে। হাওড়া জেলা হাসপাতালে মৃত্যু মাঝবয়েসী ব্যক্তির।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয়।  তাঁর আগে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য এসএসকেএম-এ পাঠানো হয়েছিল।  সেই রিপোর্ট পজিটিভ হয়।  তবে রিপোর্ট এসে পৌঁছোয় গতকাল রাতে। তার অনেক আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা গিয়েছে, মৃত ব্যক্তি সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্স থেকে ফিরেছিলেন। মৃত ব্যক্তি কার কার সংস্প...

দিল্লীতে ধার্মিক সভায় অংশ নেওয়া ৬ জনের মৃত্যু! অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রায় ১৪০০ মানুষ

Image
নয়া দিল্লীঃ  তেলেঙ্গানায় ছয়জনের করোনাভাইরাসে (Coronavirus) সংক্রমণের কারণে মৃত্যু হয়েছে। এরা সবাই দিল্লীর নিজামুদ্দিনে (Nizamuddin) ১৩ই মার্চ থেকে ১৫ই মার্চের মধ্যে তাবলীগ জামাতের (tabligh jamaat) ধার্মিক সভায় অংশ নিয়েছিল। এক আধিকারিকের বিজ্ঞপ্তি অনুসারে, ‘দিল্লীর নিজামুদ্দিন এলাকারা মরকঞ্জে ১৩ মার্চ থেকে ১৫ই মার্চ এক ধার্মিক সভায় অংশ নেওয়ায় কিছু মানুষের মধ্যে COVID-19 এর সংক্রমণ ছড়িয়ে পড়ে। ওই সভায় অংশ নেওয়ার জন্য তেলেঙ্গানা থেকে অনেকে এসেছিল।” উল্লেখ্য, তেলেঙ্গানা সরকারের তরফ থেকে জারি করা একটি বয়ানে বলা হয়েছে যে, যেই ছয়জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে দুজনের মৃত্যু গান্ধী হাসপাতালে আর দুজনের মৃত্যু বেসরকারি হাসপাতালে হয়েছে। আর বাকি দুজনের মধ্যে একজনের মৃত্যু নিজামাবাদ আর দ্বিতীয় জনের মৃত্যু গডবাল শহরে হয়েছে। আপনাদের জানিয়ে দিই, দিল্লীর নিজামুদ্দিন এলাকায়া কিছুদিন আগে নিষেধাজ্ঞা জারি থাকার পরেও ধার্মিক জলসা চলছিল। ওই অনুষ্ঠানে প্রায় ১৪০০ মানুষ উপস্থিত ছিলেন। সোমবার রাতে তাঁদের মধ্যে ৩৪ জনের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁদের দিল্লীরেক সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে এক...