Posts

Showing posts with the label ভাইরাল – Bangla News

বলের ওপর ব্যালান্স করতে করতে মেট্রোস্টেশনে ঢুকলো শূকরছানা, দুর্দান্ত ভাইরাল ভিডিও

Image
ভাইরাল ভিডিও : পশুপাখির প্রচুর ভিডিও ভাইরাল (viral video) হয় প্রতিদিনই। কিন্তু সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চক্ষু ছানাবড়া নেটাগরিকদের। ফুটবলের ওপর ব্যালান্স করতে করতে মেট্রো স্টেশনে ঢুকছে শূকর ছানা। বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া পোস্ট গুলির মধ্যে যেমন কিছু পোস্ট আমাদের আনন্দ দেয়। তেমনই অনেক ভাইরাল ভিডিও দেখে আমরা শিউরে উঠি। কিন্তু শূকর ছানার এই ভিডিওটি যেমন মিষ্টি তেমনই অবিশ্বাস্য। জানা যাচ্ছে, এই ভিডিওটি জাপানের রাজধানী টোকিওর কোনো এক মেট্রো স্টেশনের। ভিডিও এর ক্যপশনে লেখা হয়েছে “Outing Pinky, the first Tokyo station!”. ভিডিওতে, পিঙ্কি নামের শূকর ছানাটিকে একটি বলের উপর ভারসাম্য বজায় রেখে এবং মুখে টিকিট নিয়ে একটি এএফসি গেট পেরিয়ে যেতে দেখা যায়। অনলাইনে পোস্ট হওয়ার পরে তুমুল ভাইরাল হয়েছে ভিডিওটি। ইতিমধ্যেই 8 মিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেছে। পাশাপাশি উপচে পড়েছে লাইক কমেন্টের বন্যা। যদিও পরে জানা যায় ভিডিওটি একেবারেই নকল। কম্পিউটার গ্রাফিক্স দ্বারা পুরো ভিডিওটি নির্মাণ করা হয়েছে। নির্মাণকারীদের পক্ষ থে...

কাঠের টুকরোর মত দেখতে এই সামুদ্রিক প্রাণীর দাম ৪৮ লাখ টাকা! তুমুল ভাইরাল ভিডিও

Image
ভাইরাল ভিডিও : সমুদ্রে ভেসে আসা কাঠের টুকরোর মত এই প্রানীর ভিডিও (video) এই মুহুর্তে তুমুল ভাইরাল (viral)। ব্রিটেনের মার্টিন গ্রিন নামে এক ব্যক্তি সম্প্রতি এই প্রানীর খোঁজ পান। পরে তিনি জানতে পারেন এর দাম কম বেশী ৪৮ লাখ টাকা (ভারতীয় মুদ্রায়)। ৪৭ বছর বয়সী ঐ ব্যক্তি সপরিবারে ঘুরতে গিয়েছিলেন নর্থ ওয়েলসের কারনারফোন সমুদ্র সৈকতে। সেখানেই তিনি দেখতে পান সমুদ্রে ভেসে আসা কাঠের টুকরো। আপাত দৃষ্টিতে কাঠের টুকরো মনে হলেও তিনি কাছে গিয়ে দেখতে পান সেটি এক ধরনের সামুদ্রিক জীবের কলোনি। এই প্রানীর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। পোস্ট করার সাথে সাথেই তুমুল ভাইরাল হিয়ে যায় ছবি ও ভিডিওগুলি। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার স্ত্রীই প্রথম এই কলোনিটি দেখতে পান। গ্রিন পরবর্তীকালে ইন্টারনেট ঘেঁটে জানতে পারেন এই প্রানীগুলি এক ধরনের বার্ণাকল। যা স্পেন ও পর্তুগালে খাবার হিসাবে জনপ্রিয় একই সাথে বিক্রিও হয় চড়া দামে। একটি বার্নাকল সেখানে প্রায় ২৫ পাউন্ডে বিক্রি হয়। সেই কলোনিতে ছিল  দু’হাজারেরও বেশি বার্নাকল। সব মিলিয়ে এই বার্নাকল ঝাঁকের দাম হতে পারে প্রায় ৫০ হাজার পাউন্ড। অর্থাৎ ভারত...

মায়ের সাথে ‘বাধ্য ছেলে’ কাকোর কান্ডকারখানা; নেটপাড়া জুড়ে তুমুল ভাইরাল ভিডিও

ভাইরাল ভিডিও : ওজন লাখ কেজির ওপরে, লম্বায় ৮২ ফুট; বিরলতম নীল তিমি হল ক্যামেরাবন্দী

Image
বাংলাহান্ট ডেস্ক, viral video :আমাদের পৃথিবীর ৩ ভাগ জল ও ১ ভাগ স্থল। এই বিশাল জলরাশির খুব কমই আমরা আজ পর্যন্ত জানতে পেরেছি। আধুনিক বিজ্ঞান এখনো পর্যন্ত যে সব রহস্যের সমাধান করতে পারেনি তা হল নীল তিমি। বিশ্বের সব থেকে বড় প্রাণীকে নিয়ে এখনো কৌতুহলের সীমা নেই। বিশ্বের সব থেকে বড় প্রাণী হওয়ার সাথে সাথে নীল তিমি অত্যন্ত বিরল। পৃথিবীর খুব কম মানুষই এই বিশাল প্রানীটিকে দেখেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক বিশাল নীল তিমির ছবি ভাইরাল হয়েছে। যা দেখা গিয়েছিল সিডনির উপকূলে। এই তিমিটির সম্পর্কে বলার আগে নীল তিমি সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিয়ে রাখি। এখনো পর্যন্ত ৭৫টি তিমির প্রজাতির অস্তিত্ব পাওয়া গিয়েছে। যার মধ্যে আকার আয়তনে নীল তিমিই সব থেকে বড়। হাতির থেকেও কয়েক গুন বড় এই সামুদ্রিক স্তন্যপায়ী ৮০ থেকে ৯০ বছর পর্যন্ত বাঁচে। দীর্ঘতম নীল তিমিটি একটি স্ত্রী নীল তিমি যেটি দৈর্ঘ্যে ২৯·৫ মিটার এবং ওজনে ১৮০ টন।একটি পূর্ণবয়স্ক নীল তিমি দিনে গড়ে প্রায় ৮ টন খাবার খেতে পারে। সম্প্রতি যে নীল তিমিটি ক্যামেরা বন্দী হয়েছে তার দৈর্ঘ্য ৮২ ফুট। আনুমানিক ওজন ১ লাখ কেজির বেশি। এক ব্যাক্তি আকাশ থ...

প্রিয় গেম PUBG-কে চোখের জলে বিদায় জানাল একদল যুবক; সামাজিক মাধ্যমে দুর্দান্ত ভাইরাল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্কঃ ভারতে ব্যান PUBG মোবাইলের শেষকৃত্য সম্পন্ন করল একদল যুবক, ভাইরাল ভিডিওতে (viral video) উঠে এসেছে এমনটাই। মুহূর্তে ভাইরাল হয়েছে এই চরম হাসির ভিডিও, যা দেখে হেসে খুন নেটজনতা। সাধারণত পরিবার বা কাছের কোনো মানুষ মারা গেলে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। বর্তমান যুবসমাজের একটা বড় অংশ ছিল পাবজি গেমে আসক্ত। তাই প্রিয় গেমের বিদায় দিল তারা ঘটা করেই। রীতিমতো শ্মশানযাত্রা থেকে অন্ত্যেষ্টিক্রিয়া সবই হল। যা দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটিজেনরা। ভিডিওতে দেখা যায়, একটি বাক্সে পাবজির ছবি লাগিয়ে ‘winner winner chicken dinner ‘ ধ্বনিতে শ্মশান যাত্রা চলেছে পাবজির৷ পাবজির ছবি সামনে রেখেও চলে কান্নাকাটি। কিছুদিন আগেই আরো ১১৭ টি অ্যাপের সাথে ব্যান করা হয়েছিল জনপ্রিয় PUBG mobile গেমটিকে। যার ফলে প্রবল আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে নির্মাতা সংস্থাদের। এবার পাবজি মোবাইলের ফিরে আসা নিয়ে বড় সড় ইঙ্গিত দিল পাবজির নির্মাতা সংস্থা পাবজি মোবাইল কর্পোরেশন। বলে রাখি, পাবজির মূল সংস্থা দক্ষিণ কোরিয়ান ব্লু হোল। চীনের টেনসেন্ট গেমের সাথে একসাথে গেমটি চালাত তারা। চীনা যোগের জন্যই ব্যান করা হয় পাবজি পা...

ক্রেতাদের আসেপাশে ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ; ভাইরাল রেস্তোরাঁর ভিডিও দেখে হাড়হিম নেটাগরিকদের

Image
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : রেস্তোরাঁয় ঘুরে বেড়াচ্ছে চিতাবাঘ! এডিটের কারসাজি নয় সত্যি সত্যি এমন ঘটনা ধরা পড়েছে ভাইরাল (viral video) হওয়া এক ভিডিওতে। যা দেখে ভয়ে হাড়হিম নেটাগরিকদের। খেতে বসে আপনি যদি দেখেন আপনার টেবিলের কাছে ঘুরে বেড়াচ্ছে এক চিতাবাঘ! কেমন হবে সেই অনুভূতি?  নিশ্চয়ই অনেকের আত্মারাম খাঁচাছাড়া হয়ে  গুপীর সুরে ‘তুমি যে এঘরে কে তা জানতো ‘ গেয়ে উঠবে। কিন্তু জানলে অবাক হবেন, দক্ষিণ আফ্রিকার এক রেস্তোরাঁয় সত্যি সত্যি গ্রাহকদের পাশ থেকে ঘুরে বেড়ায় চিতাবাঘ। জানা যাচ্ছে,  যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি দক্ষিণ আফ্রিকার এমপুমালাঙ্গা প্রদেশে সিংগিটা এবনি লজের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অত্যন্ত শান্ত ভাবে রেস্তোরাঁর এক অংশ দিয়ে প্রবেশ করে অন্য অংশ দিয়ে বেরিয়ে যায় চিতাটি। ভাবটা এমন, এ-তো আমার কতই চেনা, রোজনামচার অংশ। সিংগাটা নামে এক ফেসবুক পেজে এই চিতার ভিডিও আপলোড হয়েছে ৩ সেপ্টেম্বর। সেই সময় উপস্থিত এক ব্যক্তি পুরো ঘটনাটি ক্যামেরা বন্দী করে। সেই ব্যক্তির খুব কাছ দিয়েই হেঁটে যায় চিতাটি, কিন্তু আক্রমণ তো দূরের কথা সে একবার ঘুরেও তাকায় না ক্রেতার দিকে। রেস্তোরাঁ ...

বিশাল মাকড়সা গিলে খাচ্ছে আস্ত পাখিকে, ভাইরাল হল ভয়ানক ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল (viral) হচ্ছে নেট দুনিয়ায়। ভাইরাল হওয়া পোস্ট গুলির মধ্যে যেমন কিছু পোস্ট আমাদের আনন্দ দেয়। তেমনই অনেক ভাইরাল ভিডিও (viral video) দেখে আমরা শিউরে উঠি। এবার সামাজিক মাধ্যমে ভাইরাল হল তেমনই এক ভয়ের ভিডিও। যা দেখে শিউরে উঠছে নেটপাড়া। আমাদের চারপাশে আমরা সবাই কম বেশি মাকড়সা দেখে থাকি। আট পা যুক্ত এই প্রানী বাসা বাঁধে মানুষের কাছাকাছিই। লালার নিখুঁত জাল বুনে শিকার করে কীটপতঙ্গ।  কিন্তু পৃথিবীতে সব মাকড়সা আমাদের চারপাশে দেখতে পাওয়া মাকড়সার মত আপাত নিরীহ নয়। তারা রীতিমতো ভয়ংকর। এমনই একটি প্রজাতি টারান্টুলা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় এক কালো ভয়ংকর মাকড়সাকে। বিশাল এই মাকড়সার সাড়া শরীর রোমে ঢাকা। ভিডিওতে আস্ত এক পাখিকে গিলে খাচ্ছে মাকড়সাটি। পাখির মাথাটি তার মুখের ভিতর। সম্ভবত মাকড়সার ভয়ানক বিষের প্রভাবে ইতিমধ্যেই পাখিটি মৃত। বিশালাকার ও ভয়ানক টারান্টুলা পরিবারের সদস্য এই মাকড়সাটির নাম অ্যাভিকুলারিয়া। দক্ষিণ আমেরিকার গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে পাওয়া এই মাকড়সা কীটপতঙ্গ এর পরিবর্তে শিকার বানায় ই...

‘গোবরে জন্ম আমার, করোনা ছুঁতেও পারবে না’- মন্ত্রীর ভাইরাল ভিডিও নিয়ে হাসাহাসি শুরু নেটপাড়ায়

Image
বাংলাহান্ট ডেস্কঃ করোনা মহামারির মধ্যেও নানারকম ভাইরাল ভিডিও (Viral video) দেখে গৃহবন্দি মানুষজন হাসির রসদ পেয়েছেন। কখনও বা দেশের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, তো আবার কখনও সেলেব তারকা। এমনকি সাধারণ মানুষ গৃহবন্দি অবস্থায় নানারকম কর্মকান্ডেরও ভিডিও তুলে ধরেছে স্যোশাল মিডিয়ায়। এই ধরনের নানারকম ভিডিও বহুবার স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠে এসেছে। কখনও তা হয়েছে প্রশংসনীয়, কখনও তা আবার বিরোধীদের কাছে হাস্যকর। মধ্য প্রদেশের মন্ত্রীর বিবৃতি বর্তমান দিনে স্যোশাল মিডিয়ায় চলমান বহু ভাইরাল ভিডিও-র মধ্যে মধ্য প্রদেশের মন্ত্রী ইমারতি দেবীর (Imarti Devi) একটি বিবৃতি জড়িত ভিডিও বহুল পরিমাণে ভাইরাল হয়েছে। যা দেখে হাসির রোল উঠেছে বিরোধীদের মধ্যে। ভাইরাল ভিডিওর বিষয় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, ৩ রা সেপ্টেম্বর যখন মধ্য প্রদেশের মন্ত্রী ইমারতি দেবী রাজ্যসভার সদস্য জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে সাক্ষাত করে ফিরছিলেন, তখন তাঁকে বেশ কয়েকজন সাংবাদিক ঘিরে ধরেন। তাঁর করোনা সংক্রমণের বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। “इमरती मिट्टी-गोबर में पैदा हुई, इतने कर्रे किटाणु है कि कोरोना आसपास नहीं आ...

পার্কের মধ্যে অভিনেত্রীর সাথে মারপিট করলেন কংগ্রেস নেত্রী, ভাইরাল হল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্কঃ দক্ষিণী অভিনেত্রী সংযুক্তা হেগড়ের (Samyukta Hegde) স্যোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে। সেখানে তিনি হেনস্থার অভিযোগ করেছেন এক কংগ্রেস (Indian National Congress) নেত্রী কবিতা রেড্ডির বিরুদ্ধে। তাঁর অভিযোগ এই কংগ্রেস নেত্রী তাঁকে অকথ্য ভাষায় অপমান করেছেন। সেইসঙ্গে তাঁকে পাবলিক প্লেসে গালি গালাজ এবং মারধরও করা হয়। ঘটনার বিবরণ দক্ষিণী অভিনেত্রী সংযুক্তা হেগড়ে বেঙ্গালুরুর একটি পার্কে তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে শরীর চর্চা করছিলেন। তাঁর পরনে ছিল স্পোর্ট ব্রা। অভিযোগ উঠেছে, সেই সময় এক মহিলা তাঁদের দিকে অতর্কিতেই তেড়ে আসেন। স্বল্প পোশাক পড়ে প্রকাশ্যে শরীর চর্চা করায় অভিনেত্রীকে ক্যাবারে ডান্সার বলে বসেন অভিযুক্তা কংগ্রেস নেত্রী কবিতা রেড্ডি। The future of our country reflects on what we do today. We were abused and ridiculed by Kavitha Reddy at Agara Lake @BlrCityPolice @CPBlr There are witnesses and more video evidence I request you to look into this #thisisWRONG Our side of the story https://t.co/xZik1HDYSs pic.twitter.com/MZ...

ঘুড়ির সাথে উড়ে গেল শিশুও! তুমুল ভাইরাল দুর্ঘটনার ভিডিও

Image
বাংলা হান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : ঘুড়ির সাথে উড়ে গেল শিশুও! ভাইরাল ভিডিওতে (viral video) দেখা গেল এমনই দুর্ঘটনার ছবি। যা দেখে ঘুম উড়েছে নেটজনতার। ঘুড়ি ওড়াতে অনেকেই ভালোবাসে। হয়তো ছোটবেলায় অনেকে ঘুড়ির পিঠে ওড়ার কথাও কল্পনা করেছে৷ তবে সত্যি সেরকম কিছু ঘটলে কেমন হত তা ভেবে দেখেনি অনেকেই। এবার সত্যি সত্যি ঘুরির সাথে উড়ে গেল এক শিশু। জানা যাচ্ছে,  ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। সেখানকার ঘুড়ির উৎসবে বিশাল এক কমলা রঙের ঘুড়ির সুতোর সাথে কোনোভাবে জড়িয়ে যায় ঐ ছোট্ট শিশু। ঘুড়িটি তাকে উড়িয়ে নিয়ে যায় আকাশে। হাওয়ার তালেই তাকে ঘুড়ির সাথে এদিক ওদিক দুলতে দেখা যায়। প্রায় ৩০ সেকেন্ড শূন্যে ভেসে ছিল শিশুটি। ঘুড়িটি আকাশে ওড়ানোর জন্যই বানানো হয়েছিল। তবে কিভাবে ঐ শিশু সুতোয় জড়িয়ে পড়ল তা জানা যায় নি। জানা যাচ্ছে, একটু পড়াই ঘুড়িটি মাটিতে পড়ে যায়। তবে মাটিতে আছাড় খাওয়ার আগেই শিশুটিকে ধরে ফেলেন আয়োজকরা। শিশুটিকে সাথে সাথেই মা ও আয়োজকরা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে,  শিশুটির কোনো রকম বড় আঘাত লাগেনি।  হাত ও মুখে সামান্য আঘাত লাগলেও সে পরিবারের সাথেই বাড়ি ফিরে গেছে। তাইওয়ানের মেয়র ...

মায়ের ওপর ‘অত্যাচার’, প্রতিশোধ নিতে পা দিয়ে মারল বাছুর; তুমুল ভাইরাল ভিডিও

Image
বাংলা হান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। ভাইরাল হওয়া ভিডিওগুলির অনেকগুলিই পশুপাখির। ভিডিওতে যেমন পশুপাখির মজার কান্ডকারখানা দেখা যায়, তেমনই এমন অনেক ভিডিও ভাইরাল হয় যেখানে পশুপাখিকে দেখা যায় ঠিক মানুষের মত আচরণ করতে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে মায়ের ওপর অত্যাচারের প্রতিশোধ নিল বাছুর। মা সবার জন্যই এক আবেগ। মায়ের ওপর অত্যাচার সহ্য করতে পারে না কোনো ছেলেমেয়েই। চোখের সামনে মাকে মার খেতে দেখলে সবারই রাগ মাথায় ওঠে, ঠিক এমনটাই হল এক বাছুরেরও। ‘ প্রতিশোধ’ নিতেও সে দেরি করল না। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়,  এক খামারে রয়েছে বেশ কয়েকটি সাদা গোরু। এক সাদা পোশাকের ব্যক্তি সেই গোরুদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সেখানে একটি গোরু তার নির্দেশ বুঝতে পারছিল না। লোকটি হাতের ছড়ি দিয়েই ঐ গোরুটিকে আঘাত করেন। গোরুটি কোনো প্রতিক্রিয়া না দিলেও, মায়ের ওপর এই অত্যাচার সহ্য করতে পারে নি এক বাছুর। সাথে সাথে সে ছুটে আসে এবং পেছনের দুপা দিয়ে সটান লাথি চালায় আক্রমণকারীকে। লাথির আঘাত এতটাই ছিল যে সেই ব্যক্তি ছিটকে পরে যায়। কিছুক্ষণ পর সেই ব্যক্তি ফের উঠে দাঁড়ালেও আর আঘ...

‘ভিতরে খুব গরম’, ইমার্জেন্সি দরজা খুলে বিমানের ডানায় পায়চারি যাত্রীর; তুমুল ভাইরাল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : বিমানের (aeroplane) ভিতরে অসহ্য গরম, তাই পেছনের দরজা খুলে ডানায় পায়চারী করছেন যাত্রী! ভাইরাল ভিডিও (viral video) তে দেখা গেল এমনটাই। এই আচরণের জন্য ইউক্রেনের বাসিন্দা এক মহিলা যাত্রীকে কালো তালিকাভূক্ত করল ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। জানা যাচ্ছে, তুরস্ক থেকে যাত্রা শুরু করে বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পর বিমানের ডানায় পায়চারি করছিলেন ঐ মহিলা। দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, অবতরণের ঐ মহিলা যাত্রী ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের পিছনের আপদকালীন দরজা খুলে ফেলেন। তারপর নেমে পড়েন বিমানটির ডানায়, বেশ কিছুক্ষণ পায়চারীও করেন তিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ মহিলার দাবি বিমান অবতরণের পর বিমানের ভিতর ঐ মহিলা অসহ্য গরম অনুভব করেন। যার থেকে রেহাই পেতে তিনি নেমে পড়েছিলেন বিমানের ডানায়। ঐ মহিলার সাথে সফর করছিল তার দুই সন্তানও। এক সহযাত্রীর কথায়, বোয়িং ৭৩৭ টি বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পর একে একে সকল যাত্রী বেরিয়ে আসলেও তিনি বিমান থেকে নামেন নি। বরং বিমানের আপদকালীন দরজা খুলে বিমানের বাই...

কনভয় থামিয়ে অ্যাম্বুল্যান্সকে হাসপাতালে যেতে সাহায্য করলেন মুখ্যমন্ত্রী, ভাইরাল হল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্কঃ এযেন পুরো সেলুলয়েডের বাস্তব দর্শন। সম্প্রতি নেটদুনিয়ায় এমন এক ভিডিও ভাইরাল (Viral video) হয়েছে, তা দেখে কুর্নিশ জানাল নেটপাড়া। পুলিভেনদুলা থেকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি (Y. S. Jaganmohan Reddy), তাঁর পিতার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়ে নিজের বাসভবনে ফিরছিলেন। বিজয়ওয়াড়া বিমানবন্দর থেকে তাডেপল্লিতে বুধবার ফেরার সময় মুখ্যমন্ত্রী খেয়াল করলেন রাস্তা জোড়া তাঁর কনভয়ের পেছনে আটকে রয়েছে একটি অ্যাম্বুল্যান্স। অ্যাম্বুল্যান্সকে সাহায্য করলেন মুখ্যমন্ত্রী নিজ বাসভবনে ফেরার পথে গাড়িতে বসেই তিনি বুঝতে পারেন, তাঁর লম্বা কনভয়ের পেছনে একটি অ্যাম্বুল্যান্স আটকে রয়েছে। অসুস্থ রোগীকে সাহায্য করতে হবে, এই মনোভাব জেগে উঠল তাঁর মনে। বিন্দুমাত্র বিলম্ব করলেন না মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি রাস্তার মাঝেই থামিয়ে দিলেন নিজের কনভয়। নিজে থেকে অ্যাম্বুল্যান্স যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দিলেন। #WATCH Andhra Pradesh: Chief Minister YS Jaganmohan Reddy’s convoy gave way to an ambulance that was on its way to Vijayawada ESI Hospital, earlier today. pic.twitter.com/LG0bKQWhPP — A...

ঝাড়ু দিয়ে বন্যার জল সরানোর কাজ চলছে পাকিস্তানে, ভাইরাল ভিডিও দেখে হাসি নেটিজনদের

Image
বাংলাহান্ট ডেস্কঃ সন্ত্রাসবাদী কার্যকলাপে লিপ্ত পাকিস্তান থেকে সম্প্রতিকালে এমন ভাইরাল ভিডিও (Viral video) উঠে এসেছে স্যোশাল মিডিয়ায়, যা দেখে হেসেই লুটোপুটি খাচ্ছে নেটপাড়ার বাসিন্দারা। ঝাঁটা দিয়ে চেষ্টা চলছে রাস্তার জল পরিষ্কারের। সম্প্রতি কালে অতিরিক্ত বৃষ্টির জেরে পাকিস্তানের বন্যা পরিস্থিতিতে হাল বেহাল। বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অপারক পাক নেতারা। জলমগ্ন করাচি করাচিতে (Karachi) লাগাতার বৃষ্টির ফলে রাস্তা আর পুকুরের মধ্যে কোন পার্থক্যই যেন নেই আর। চারিদিকে শুধু জল আর জল। এই সংকটের মধ্যে পাক নেতাদের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। জলমগ্ন বাসিন্দাদের সাহায্যের বদলে তারাই এখন ঘোর বিপাকে। এই পরিস্থিতিতে এমনসব ভিডিও উঠে এসেছে স্যোশাল মিডিয়ায়, যা দেখে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। Welldone, Karachi Municipal Corporation for doing great work in Karachi cleaning roads. After Pak Army you are the only government organization who is doing something for Pakistan against all odds. Pakistan Zindabad! pic.twitter.com/rrXo8kbreS — Zaidu (@The...

নিজের জীবন বাজি রেখে সদ্যোজাতকে বাঁচাল দমকল কর্মী, ভাইরাল ভিডিও দেখে কুর্ণিশ নেটজনতার

Image
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : এই সামাজিক মাধ্যমের যুগে প্রতিদিন নানান ভিডিও ভাইরাল (viral video) হয়।তাদের মধ্যে অনেকগুলিই সরকারি আধিকারিকদের।বেশ কিছু ভিডিও যেমন নেট দুনিয়ায় ক্ষোভের সঞ্চার করে তেমনই অনেকগুলি ভিডিওতে উপচে পড়ে প্রশংসা। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে নিজের জীবন বাজি রেখে এক দমকল কর্মী প্রাণ বাঁচালো এক সদ্যোজাত শিশুর। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। এই মুহুর্তে দেশের বিভিন্ন অংশে চলতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। ইতিমধ্যেই আসাম সহ বেশ কিছু রাজ্যে বন্যায় প্রাণ ও সম্পদ হারিয়েছেন অনেক মানুষ। এই তালিকায় আছে আমাদের পড়শি রাজ্য ওড়িশাও। গত কয়েকদিন সেখানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্গতদের উদ্ধারের জন্য নামানো হয়েছে দমকল বাহিনী সহ অন্যান্য আধিকারিকদের৷ ওড়িশার জাজপুরে বন্যায় বিপর্যস্ত এলাকা থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা।  ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রবল গতিতে বয়ে যাওয়া বন্যার জলকে তুচ্ছে করে এক সদ্যোজাত ও তার মাকে সুরক্ষিত স্থানে নিয়ে আসছেন এক দমকল কর্মী। এই ভিডিওটি পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও পোস্ট করেছিলেন, ওড়িশার দমকল বিভাগ...

অটোতেই স্যানিটাইজার, বেসিন, টিভি, ফ্যান,  ডাস্টবিন! ভাইরাল ভিডিও শেয়ার করলেন আনন্দ মহিন্দ্রা

Image
 বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : বিজনেস টাইকুন আনন্দ মহিন্দ্রা (anand mahindra) মাঝে মাঝেই সামাজিক দুনিয়ায় ভিডিও (video) শেয়ার করেন। তার শেয়ার করা প্রতিটি ভিডিওই অভিনব, মুহুর্তে  ভাইরাল (viral video) হয় নেটদুনিয়ায়৷ ফের একবার অভিনব এক অটোর ভিডিও শেয়ার করলেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওটি মুম্বাইয়ের। সেখানে সত্যবান গিট নামের এই অটো চালকের গাড়িতে রয়েছে সবরকম পরিষেবা। হ্যান্ড স্যানিটাইজার থেকে ডাস্টবিন, বেসিন থেকে পাখা সব কিছুরই বন্দোবস্ত রয়েছে সেই অটোতে৷ রয়েছে ব্লুটুথ স্পিকার, মোবাইল কানেক্টেড টিভি, স্মার্ট ফোনের চার্জিং সিস্টেম, এবং ওয়াইফাই পরিষেবাও৷ ভিজে ও শুকনো দুই ধরনের বর্জ্য ফেলার জন্য পৃথক ডাস্টবিন। এমনকি অটোতে রয়েছে টবে লাগানো গাছের চারাও। করোনা আবহে তার সারা অটোর গায়ে লেখা রয়েছে বিএমসির দেওয়া নির্দেশ ও সচেতবনতার পাঠ। প্রবীন নাগরিকদের জন্য প্রথম ১ কিলোমিটার তিনি পরিষেবা দেন বিনামূল্যে। ননবদম্পতিদের জন্যও রয়েছে একই ব্যাবস্থা। আনন্দ মহিন্দ্রা টুইট করে এই ভিডিওটি পোস্ট করতেই তুমুল ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এখনো পর্যন্ত প্রায় ৪.৫ মিলিয়ন লোক দেখে ফেলেছে এই ভিডিওটি।  বয়ে গ...

নামকরণের পরই জলকেলিতে মাতল ছোট্ট হাতি শিবানি, সোস্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও :  প্রায় প্রতিদিনই হাতির কোনো না কোনো ভিডিও ভাইরাল (viral video) হয়। কোনো টায় হাতিদের দেখা যায় দুষ্টুমি করতে, কোনো ভিডিওতে আবার নিজের বুদ্ধিমত্তারও পরিচয় রাখে সে। তবে সব চেয়ে বেশি হাতির যে ভিডিও ভাইরাল হয় সেগুলির বেশিরভাগটাই জলকেলির। জলকেলি করতে হাতি খুবই ভালোবাসে। সারাদিন জলে কাটাতেও তার আপত্তি নেই। এমনই আরেক জলকেলির ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়াতে। নামকরণ অনুষ্ঠানের পরই খুদে শিবানি মেতেছে জলকেলিতে। জানা যাচ্ছে,  গত ১ জুলাই জন্ম নিয়েছে শিবানি। ধর্মশালার মঞ্জুনাথ স্বামী মন্দিরে ছিল তার নামকরণ অনুষ্ঠান। অনুষ্ঠান সাঙ্গ হতেই শিশুদের ছোট্ট প্লাস্টিকের পুলে জল নিয়ে খেলতে থাকে হাতিটি। শুড় দিয়ে জল ছিটিয়ে দেয়। সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হওয়া ভিডিও ইতিমধ্যেই প্রায় ১.৪ মিলিয়ন নেট জনতা দেখে ফেলেছে । লাইক পড়েছে প্রায় ১২ হাজার। #WATCH : Elephant calf Shivani plays with water after its naming ceremony at Sri Manjunatha Swamy Temple, Dharmasthala in Dakshina Kannada Temple authorities say the elephant calf, born on 1st July 2020, is heal...

কমিউনিষ্ট চীনের রাস্তায় দেখা গেল হরিনাম সংকীর্তন, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Image
Bangla Hunt Desk: ভারত চীনের (China) সম্পর্ক বর্তমানে তলানিতে এসে ঠেকেছে। এই সময় চীন থেকে এমন এক ভাইরাল ভিডিও (Viral video) স্যোশাল মিডিয়ায় উঠে এসেছে, যা না দেখলে বিশ্বাস করা খুবই কঠিন। এই ভিডিও যারা দেখেছেন, সকলেই তাজ্জব বনে গেছেন। সীমান্ত এলাকার সংঘর্ষের মধ্যেও চীনের রাস্তার এক ঘটনার ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। চীন কমিউনিস্ট ভাবধারার দেশ। চীন সরকার সর্বদা তাঁর দেশের নাগরিকদের মধ্যে কমিউনিস্ট ভাবধারা বজায় রাখাতে বদ্ধ পরিকর। এমনকি চীন থেকে বৌদ্ধ ধর্ম ছাড়া অন্যান্য ধর্মকে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খ্রিস্টান, মুসলিম ধর্ম সম্পূর্ণ মুছে দিতে চাইলেও, চীনে যে হিন্দু ধর্ম ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে, তা এই ভাইরাল ভিডিও থেকেই প্রমাণ পাওয়া যায়। চীনের রাস্তায় ‘হরে কৃষ্ণ’ দিনের বেলা চীনের রাস্তায় নেমে বেশ কয়েকজন তরুণ তরুণী খোল করতাল এবং মৃদঙ্গ সহযোগে ‘হরে কৃষ্ণ’ নাম গাইছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও, এটি কিন্তু বাস্তব সত্য। সম্প্রতি ইসকনের তরফ থেকে এমনই একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা হু হু করে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখে যাচ্ছে ভিডিওটিতে দে...

মাত্র সাড়ে ৩ লাখ টাকায় স্বপ্নের ফ্ল্যাট, রাজ্য জুড়ে অভিনব উদ্যোগ নিল যোগী সরকার

Image
বাংলাহান্ট ডেস্কঃ প্রধানমন্ত্রী আবাস যোজনার ( pradhan mantri awas yojana) আওতায় উত্তর প্রদেশের জনগণের জন্য যোগী সরকার (yogi government)  দিল দারুন সুখবর।  উত্তরপ্রদেশ হাউজিং ডেভলপমেন্ট কাউন্সিল আজ থেকে রাজ্যের 19 টি শহরে 3516 ফ্ল্যাট বুকিং শুরু করেছে।  এই প্রকল্পের আওতায় বাড়ি কিনতে ইচ্ছুকরা 15 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে সাড়ে তিন লাখ টাকায় ফ্ল্যাট পাবে গরীব মানুষেরা।  টাকা ফেরত দিতে হবে ৩ বছরে। প্রথমে ৫ বছরে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও বর্তমানে তা কমিয়ে ৩ বছরে। জানা যাচ্ছে, বাড়ির কার্পেট অঞ্চল হবে ২২.৭৭ বর্গমিটার একই সাথে সুপার এলাকা হবে ৩৪.০৭ বর্গমিটার। প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম’ এর অন্তর্ভুক্ত এই প্রকল্পে আপনি পেতে পারেন ২ লাখ ৬৭ হাজার টাকা পর্যন্ত লোন। তবে এই গৃহ ঋণ পাওয়ার জন্য আপনার আয়ের সীমাও বেঁধে দিয়েছে মোদি সরকার। শুধু নিম্নবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের জন্যই রয়েছে এই সুবিধা৷ আবেদনের পদ্ধতিঃ এই ঋণ পেতে গেলে আপনাকে https://pmaymis.gov.in / ওয়েবসাইটে যেত...

বয়স মাত্র ১৭, ডাল-ভাত খেয়ে নিজের উপার্জনের সব টাকাই আরব থেকে পাঠান মাকে, ভাইরাল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। কিন্তু সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে চোখে জল নেটপাড়ার। মাত্র ১৭ বছর বয়সী প্রবাসী কিশোর নিজের হাড়ভাঙা খাটুনির পুরো টাকাটাই পাঠিয়ে দেন মাকে৷ নিজে খেয়ে থাকেন ডাল, ভাত, আলু সেদ্ধ। ১৭ বছর বয়স দুরন্তপনার। স্কুল কলেজে পড়াশোনা, বন্ধুদের সাথে হুল্লোড় করেই কেটে যায় দিনগুলি। পারিবারিক কারনে যারা অর্থোপার্জন করতে কাজে নামেন, তাদেরও উপার্জিত অর্থের একটা বিরাট অংশই খরচ করেন বিলাসিতায়। কিন্তু ব্যাতিক্রম বাংলাদেশের রাশেদ। পারিবারিক কারনে সংসারের হাল ধরতে হয় অনেককেই। কিন্তু রাশেদ ব্যাতিক্রম। ‘প্রবাসী বাংলাদেশি’ নামের এক ফেসবুক পেজে রাশেদ জানিয়েছেন তিনি উপার্জন করেন বাংলাদেশি মুদ্রায় ৩৬ হাজার টাকার মত। তার মধ্যে কমপক্ষে ২৪ হাজার টাকা পাঠিয়ে দেন মাকে। পয়সা বাঁচাতে করেন না ফোনে রিচার্জও। ওয়াইফাই দিয়েই যাবতীয় যোগাযোগ সারেন। রাশেদ জানিয়েছেন, সৌদিতে এসে প্রথম প্রথম মাছ মাংস খেলেও এই মুহুর্তে তিনি টাকা বাঁচানোর জন্য সে সব ছেড়েছেন। দিনের পর দিন তিনি ডাল,ভাত, আলু সেদ্ধ খেয়েই কাটান। তিনি বলেন তার ভাই ছোট তাকে পড়াশোন...