Posts

Showing posts with the label বিনোদন – Bangla News

NCBর নজরে এবার করন জোহর, শীঘ্রই পেতে পারেন সমন

Image
বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় মাদক (drugs) যোগের তদন্তে নেমে এবার বলিউডের বহু নামজাদা ব‍্যক্তিত্বের নামের তালিকা হাতে এসেছে এনসিবির (NCB)। জানা গিয়েছে, গত বছর ৩০ জুলাই করন জোহরের (karan johar) পার্টির ব‍্যাপারেও তদন্ত করতে পারে। উল্লেখ‍্য, একটি বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ে ওই পার্টি থেকে। পার্টিতে ছিলেন দীপিকা পাডুকোন, মালাইকা অরোরা, অর্জুন কাপুর, শাহিদ কাপুর, পরিচালক অয়ন ঘোষাল, বরুন ধাওয়ান, জোয়া আখতার, ভিকি কৌশল, রণবীর কাপুর সহ আরও অনেকে। করনের পার্টিতে উপস্থিত প্রত‍্যেকে ওই সময় মাদক সেবন করেছিলেন বলে দাবি করেন নেটিজেনরা। দীপিকা, রণবীর, বরুন, ভিকি সকলকেই অস্বাভাবিক, ঘুমন্ত অবস্থায় দেখাচ্ছিল। ভিকি কৌশলের মুখ দেখেই মনে হয়েছিল তিনি মাদক সেবন করেছেন। সকলেই অদ্ভূত আচরণ করছিলেন। NCBর বড় তথ‍্য ফাঁস শুক্রবার এই মাদক মামলায় বড়সড় তথ‍্য ফাঁস করল NCB। তারা জানায় বলিউডের ১৫ জন তারকাকে সন্দেহভানের তালিকায় রেখেছে তারা। এইসব তারকার নাম রিয়া চক্রবর্তী নিজের বয়ানে উল্লেখ করে। এদের সকলের বিরুদ্ধে মাদক সরবাহ ও সেবন করার অভিযোগ রয়েছে। রিয়ার বাড়িতে মাদক পাঠান দীপেশ N...

অযোধ্যায় এলে স্বাগত জানানো হবে না উদ্ধব ঠাকরেকে, সিদ্ধান্ত রাম নগরীর সাধু সমাজের

Image
বাংলাহান্ট ডেস্কঃ মহারাষ্ট্র সরকার উদ্ধব ঠাকরের (Uddhav Thackeray) বিপক্ষে এবার অযোধ্যার সন্ত সমাজ। বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের (kangana ranaut) পাশে দাঁড়াল বিশ্ব হিন্দু পরিষদ ও মন্দিরনগরীর পূজারীমণ্ডল। মহারাষ্ট্র সরকার এবং কঙ্গনা রানাউতের মধ্যে ঘটে চলা উত্তেজনার মধ্যে এক কঠিন সিদ্ধান্ত নিল সাধু সমাজ। এমনকি অযোধ্যার হনুমানগড়ি মন্দিরের নাগা সন্ন্যাসিরাও রয়েছেন কঙ্গনার সমর্থনে। ভাঙ্গা হয় কঙ্গনার মুম্বাইয়ের অফিস বলি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে মুখ খুলে মুম্বইয়ের ড্রাগ মাফিয়াদেরও মুখোশ খুলে দিয়েছে অভিনেত্রী কঙ্গনা রানাউত। এরপর থেকেই নানা রকম হুমকির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এমনকি বৃহন্মুম্মবই পুর নিগম, কঙ্গনার মুম্বাই অফিস অবৈধভাবে নির্মিত হওয়ার অভিযোগে, অফিসের একাংশ ভেঙ্গেও দেয়। এই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে তাঁর তর্ক বিতর্ক লেগেই রয়েছে। কঙ্গনার পক্ষে বিশ্ব হিন্দু পরিষদ এই পরিস্থিতিতে কঙ্গনার পাশে দাঁড়িয়ে বিশ্ব হিন্দু পরিষদের আঞ্চলিক মুখপাত্র শরদ শর্মা বলেছেন, ‘মহারাষ্ট্র সরকার রানাউতের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পদক্ষেপ গ্রহণ করছেন।...

কঙ্গনার সমর্থককে গ্রেফতার করতে কলকাতা অবধি পৌঁছে গেল মুম্বই পুলিশ, সঞ্জয় রাউতকে ফোন করে হুমকির অভিযোগ

Image
Bangla Hunt Desk: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য থেকে শুরু করে কঙ্গনা রানাউত (Kangana Ranaut) একাধিক বিষয় নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে সংবাদ শিরোনামে রয়েছেন। শিবসেনার সঙ্গেও তাঁর বিরোধ তুঙ্গে। এমনকি তাঁর মুম্বাইয়ের অফিস অবৈধভাবে ভেঙ্গেও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছনে তিনি। সম্প্রতি তাঁর নিরাপত্তার কারণে সরকারী তরফ তেকে ‘y’ ক্যাটাগরির নিরাপত্তাও দেওয়া হয়েছে। কলকাতায় গ্রেপ্তার কঙ্গনার ভক্ত এদিকে আবার শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে (sanjay raut) ফোনে হুমকি দেওয়ার জন্য গ্রেপ্তার হল কলকাতার (kolkata) এক যুবক। ২০ বছর বয়সী পলাশ বসু পেশায় একটি মাল্টিজিমের প্রশিক্ষক। মুম্বই পুলিশের দাবি, পলাশ কঙ্গনা রানাউতের একজন ভক্ত। তিনি শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে ফোনে হুমকি দিয়েছেন। রাষ্ট্রদ্রোহিতার মামলাও দায়ের করা হয়েছে পলাশের নামে। Kolkata Police has arrested a man from Tollygunge area for allegedly making threat calls to Shiv Sena leader Sanjay Raut over his remarks against Kangana Ranaut. The man is being produced before Alipore court. — ANI (@ANI) September 11, 2020 মুম্বাই পুলিশের অভিযোগ শুক্রবার...

ছবিতে কাজ দেওয়ার বিনিময়ে হতে হবে নগ্ন! সাজিদ খানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মডেলের

Image
বাংলাহান্ট ডেস্ক: ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ (casting couch) একটি কঠিন এবং অন্ধকার সত্য, বলিউড, টলিউড ও কলিউড তারকারা বারংবার এই নিয়ে সরব হয়েছেন। নতুন ছবিতে অভিনয়ের সুযোগ দেওয়ার নামে কুপ্রস্তাব পাওয়ার বিষয়ে বহু তারকাই মুখ খুলেছেন একাধিক বার। ২০১৮ সালে হায়দ্রাবাদে একটি তেলুগু ফিল্ম অফিসের সামনে দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি কাস্টিং কাউচের বিরুদ্ধে টপলেস প্রতিবাদ জানান। সেই সময় এই ঘটনাটি নিয়ে প্রচুর তর্ক-বিতর্ক, আলোচনা সমালোচনা হয়েছিল। কিন্তু তাঁকে দমানো যায়নি। এরপরেও বহু তারকা বহুবার সোচ্চার হয়েছেন বলিউডে যৌন নির্যাতনের বিরুদ্ধে‌। এমনই একজন হলেন মডেল ডিম্পল পল (dimple paul)। পরিচালক সাজিদ খানের (sajid khan) বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন তিনি। ছবিতে কাজ দেওয়ার বিনিময়ে তাঁকে পরিচালক নগ্ন হতে বলেন বলে অভিযোগ করেন তিনি। ওই মডেল অভিযোগ করেন, হাউজফুল ছবিতে কাজ দেওয়ার বদলে তাঁকে নগ্ন হতে বলেন সাজিদ খান। সেই সময় তাঁর মাত্র ১৭ বছর বয়স। তাঁর সঙ্গে অশ্লীল আচরণ ও করেন তিনি বলে অভিযোগ করেন ডিম্পল। তবে সেই সময় তিনি ভয়ে মুখ খুলতে পারেননি। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় সাজিদ খানের বিরুদ্ধে সোচ...

‘নিয়মিত গোমূত্র পান করি’, ক‍্যামেরার সামনেই বড় তথ‍্য ফাঁস অক্ষয় কুমারের

Image
বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (Bollywood) প্রথম সারির অভিনেতাদের মধ্যে একদম উপরের দিকেই থাকবে অক্ষয় কুমারের নাম (Akshay kumar)। বিটাউনে তিনি ‘খিলাড়ি কুমার’ নামেই পরিচিত। কমেডি থেকে শুরু করে দেশাত্মবোধক সব ছবিতে সবরকম চরিত্রেই তিনি মানানসই। বয়স পেরিয়ে গিয়েছে ৫০ এর গন্ডি। চুলেও পাক ধরেছে। কিন্তু এই বয়সেও তিনি বলে বলে গোল দিতে পারেন নবাগত অভিনেতাদের। সে অভিনয়ের দিক দিয়েই হোক বা ফিটনেস, ‘খিলাড়ি কুমার’ এর তকমাটা চিরদিন অক্ষয়েরই থাকবে। আর এই কথাটাই বারবার প্রমাণ করে দিয়েছেন অভিনেতা। তবে অক্ষয়ের এই ফিটনেসর রহস‍্যটা কি? এতদিন তাঁর কঠোর শরীরচর্চা এবং করলার জুস পানের মতো রহস‍্য ফাঁস করে এসেছেন তিনি। কিন্তু অক্ষয়ের নতুন একটি ভিডিও ভেঙে দিয়েছে যাবতীয় রেকর্ড। ভিডিওতে অভিনেতাকে বলতে দেখা গিয়েছে তিনি নিয়মিত গো মূত্র পান করেন। ইনস্টাগ্রাম লাইভ চ‍্যাটে অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে যোগ দেন অক্ষয়। ছিলেন গ্রিলসও। সেখানেই হুমা অভিনেতাকে জিজ্ঞাসা করেন বিয়ার গ্রিলসের সঙ্গে শোতে হাতির মলের তৈরি চা খেতে ঘেনা করেনি? উত্তরে অক্ষয় সাফ জানান, আয়ুর্বেদিক কারনবশত নিয়মিত গোমূত্র পান করেন। তাই তাঁর কোনো অসুবিধাই হয়নি...

নতুন সদস‍্যের আগমন সানি-ড‍্যানিয়েলের সংসারে, নিজেই সুখবর জানালেন বেবি ডল

Image
বাংলাহান্ট ডেস্ক: নতুন অতিথির আগমন হল সানি লিওন (sunny leone) ও ড‍্যানিয়েল ওয়েবারের (daniel weber) সংসারে। বুধবারই এই সুসংবাদ দেন সানি। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে অনুরাগীদের জানান সুখবর। সেই সঙ্গে পরিবারের নতুন সদস‍্যের ছবিও শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। চমকে গেলেন তো? আসলে একটি নতুন বিলাসবহুল গাড়ি কিনেছেন সানি। গাড়ির যে খুব শখ অভিনেত্রীর তা অনেকেই জানেন। তাঁর বিলাসবহুল গাড়ির সংগ্রহে এটি নতুন সংযোগ। গাড়ি কেনার খবর নিজেই সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন সানি লিওন। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের Maserati গাড়ির সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে আছেন সানি। ছবির ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘কালকেই একে বাড়িতে নিয়ে এসেছি। যখনই আমি এটা ড্রাইভ করি আমার মন খুশি হয়ে ওঠে।’ View this post on Instagram Brought home this beast yesterday! Every time I drive this car I am so happy! @maserati @maseratiusa A post shared by Sunny Leone (@sunnyleone) on Sep 9, 2020 at 8:46am PDT তারকা ও অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সানি...

পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল পঞ্চায়ের প্রধান, অবশেষে বাপের বাড়ি ফিরল প্রেমিকের হাত ধরে

Image
বাংলা হান্ট ডেস্কঃ  রাজস্থানের বাড়মের-এ গত মাসের শেষের দিকে পাঁচদিন ধরে নিখোঁজ থাকা বিজেপির প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান পিঙ্কি চৌধুরী নিজের প্রেমিকের সাথে বাপের বাড়ি ফিরে আসেন। পিঙ্কি পুলিশকে দেওয়া বয়ানে স্বামীর সাথে বিচ্ছেদ না হওয়া পর্যন্ত প্রেমিকের সাথে লিভ-ইন রিলেশনে থাকার ইচ্ছে প্রকাশ করেন। উল্লেখ্য, নিখোঁজ হওয়ার রিপোর্টের পর চর্চায় আসা প্রাক্তন গ্রাম প্রধান পিঙ্কি চৌধুরী সুরক্ষিত ভাবেই নিজের বাপের বাড়ি ফিরে আসেন। প্রাক্তন প্রধান চারদিন পর্যন্ত নিখোঁজ ছিলেন। ওনার বাবা বেলারাম চৌধুরী ওনার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। এরপর পুলিশ নিখোঁজ পিঙ্কি চৌধুরীর তল্লাশিতে জোটে। নিখোঁজ হওয়ার পাঁচদিন পর আচমকাই থানায় ফোন করেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। আর তিনি অফিসারকে জানান যে, তিনি সুরক্ষিত আছেন। পুলিশ খবর পাওয়ার পর প্রাক্তন গ্রাম প্রধানকে ওনার বর্তমান প্রেমিক অশোক চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার করে। পুলিশকে বয়ান দেওয়ার সময় পিঙ্কি বলেন, সে নিজের ইচ্ছের বাড়ি থেকে পালিয়েছিল আর নিজের ইচ্ছেয় ফিরবে। পিঙ্কি বলেন, এবার আমি আমার প্রেমিকের সাথে লিভইন রিলেশনে থাকতে চাই আর স্বামীর সাথে বিচ্...

শিবসেনা এখন সোনিয়া সেনা হয়ে গেছে: কঙ্গনা রানাওয়াত

Image
বাংলাহান্ট ডেস্ক: শিবসেনার (shiv sena) বিরুদ্ধে গর্জে ওঠার একটাও সুযোগ ছাড়ছেন না কঙ্গনা রানাওয়াত (kangana ranawat)। গতকাল মুম্বই ফিরেই সরাসরি যুদ্ধ ঘোষনা করেছেন উদ্ধব ঠাকরের বিরুদ্ধে। দিয়েছেন কড়া বার্তা। এবার ফের টুইট করে শিবসেনাকে সনিয়া সেনা বলে কটাক্ষ করলেন কঙ্গনা। টুইটে অভিনেত্রী লেখেন, ‘যে বিচারধারা নিয়ে শ্রী বালা সাহেব ঠাকরে শিবসেনা গঠন করেছিলেন আজ ক্ষমতার জন‍্য সেই বিচারধারাকেই বেচে শিবসেনা সনিয়া সেনায় রূপান্তরিত হয়েছে। যে গুন্ডারা আমার অবর্তমানে আমার ঘর ভাঙলো তাদের সিভিক বডি বলা বলবেন না। সংবিধানের এত বড় অপমান করবেন না।’ जिस विचारधारा पे श्री बाला साहेब ठाकरे ने शिव सेना का निर्माण किया था आज वो सत्ता केलिए उसी विचारधारा को बेच कर शिव सेना से सोनिया सेना बन चुके हैं, जीन गुंडों ने मेरे पीछे से मेरा घर तोड़ा उनको सिविक बॉडी मत बोलो, संविधान का इतना बड़ा अपमान मत करो https://t.co/ZOnGqLMVXC — Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020 বুধবার কঙ্গনার মুম্বই পৌঁছানোর আগেই বিএমসির তরফে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় তাঁর অফিস। এই বিষয়ে আদালতে হাজির হয়ে বিএমসির আইনজীবী জানান, এই...

ভাইরাল হচ্ছে রিয়া চক্রবর্তীর পুরনো ট্যুইট, নেটিজেনরা বলছে নিজেই নিজের ভবিষ্যৎবাণী করেছিল

Image
বাংলা হান্ট ডেস্কঃ  প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর মৃত্যুর মামলায় মাদক অ্যাঙ্গেলের তদন্ত করা এনসিবি তিনদিন রিয়াকে (Rhea Chakraborty) জিজ্ঞাসাবাদ করার পর মঙ্গলবার গ্রেফতার করে। এরপর আদালত রিয়াকে ১৪ দিনের জন্য এনসিবি-এর হেফাজতে পাঠায়। মঙ্গলবার রিয়ার গ্রেফতারির দুইদিন পর তাঁর একটি পুরনো ট্যুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ওই ট্যুইটে রিয়া মাদক পদার্থের চোরাচালান নিয়ে কথা বলেন। নভেম্বর, ২০১৯ এ পোস্ট করা ট্যুইটে রিয়া এক ভারতীয় যুবতীর কথা বলছিলেন, যে মাদক পদার্থের চোরাচালান করতে গিয়ে ধরা পড়ে জেলের সাজা কেটেছিল। রিয়া ট্যুইটে লেখেন, ‘এক ভারতীয় যুবতীর ভয়ানক গল্প পড়লাম, সে মাদক পদার্থের চোরাচালান করতে গিয়ে ধরা পড়ে সাড়ে চার বছরের সাজা কেটেছে।” সোশ্যাল মিডিয়ায় রিয়ার এই পুরনো ট্যুইট খুব ভাইরাল হচ্ছে। আর তাঁর পুরনো ট্যুইটের সাথে বর্তমান পরিস্থিতিকে মিলিয়ে দেখছে নেটিজেনরা। এক ইউজার সেখানে কমেন্ট করে লেখে, ‘নসট্রাদামুস, নিজেই নিজের ভবিষ্যৎবাণী করেছেন।” আরেকজন লেখে, ‘কে জানত যে, রিয়া নিজেরই কথা বলছে।” জানিয়ে দিই, মঙ্গলবার রিয়াকে গ্রেফতার করেছে এনসিবি। সুশান্ত সিংয়ের ১৪ জুন হওয়া মৃত্...

স্বামীই এবার হিরো, অন্তঃসত্ত্বা অবস্থাতেই রাজের সঙ্গে শুটিং সারলেন শুভশ্রী, দেখুন ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: এতদিন ক‍্যামেরার পেছনে শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (subhashree ganguly) পরিচালক হিসাবেই ছিলেন স্বামী রাজ চক্রবর্তী (raj chakraborty)। এবার স্ত্রীয়ের হাত ধরে হিরো রূপে পাশে দাঁড়ালেন রাজ। নায়ক নায়িকার ভূমিকাতেই সারলেন শুটিং। ভাইরাল (viral) হল সেই ভিডিও (video)। না কোনও সিনেমা নয়, একটি খ‍্যাতনামা রঙের কোম্পানির বিজ্ঞাপনের জন‍্য একসঙ্গে ক‍্যামেরার সামনে এলেন শুভশ্রী ও রাজ। বেবি বাম্প নিয়ে হবু মা হিসাবেই শুট করলেন শুভশ্রী। তাঁর প্রেগনেন্সি স্টাইলে যুক্ত হল আরও একটি নতুন লুক। ধূসর রঙের অফ শোল্ডার পোশাকে ধরা দিলেন অভিনেত্রী। পাশে রাজকে দেখা গেল সাদা শার্ট ও নীল জিন্সে। নিজেদের ফ্ল‍্যাটেই এই বিজ্ঞাপনের শুটিং সেরেছেন তাঁরা। বিজ্ঞাপনের ভিডিওতে উঠে এসেছে শুভশ্রীর বিভিন্ন সিনেমা, বিয়ের কিছু ঝলকও। রাজ শুভশ্রী দুজনেই নিজেদের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও। পাশাপাশি আরও একটি ছবিও শেয়ার করেছেন তাঁরা। View this post on Instagram Presenting our first ad together as a couple for Berger Silk Breathe Easy, a paint that keeps your loved one’...

গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ক্রমাগত ব্ল‍্যাকমেল, আত্মঘাতী জনপ্রিয় অভিনেত্রী

Image
বাংলাহান্ট ডেস্ক: ফের আত্মহত‍্যা (suicide) অভিনয় ইন্ডাস্ট্রিতে। আত্মঘাতী হলেন জনপ্রিয় অভিনেত্রী কোন্ডাপাল্লি শ্রাবানি (Kondapalli Sravani)। মঙ্গলবার রাতে তাঁর হায়দ্রাবাদের বাড়িতে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। এক ব‍্যক্তির ব্ল‍্যাকমেলের জন‍্যই এমন কাজ করেছেন তিনি বলে মনে করা হচ্ছে। মানাসু মমতা, মৌনারাগম সহ বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তাঁর হোয়াটসঅ্যাপে স্ট‍্যাটাস ছিল ‘আমি জীবনকে ভালবাসি’। অভিনেত্রীর আত্মহত‍্যার খবরে রীতিমতো হতবাক তাঁর ঘনিষ্ঠ বন্ধুরা। অভিনেত্রীর পরিবারের অভিযোগ, দেবরাজ রেড্ডি নামে এক ব‍্যক্তির হাতে নিগৃহীত হচ্ছিলেন শ্রাবানি। অন্ধ্র প্রদেশের পূর্ব গোদাবরী ডিস্ট্রিক্টের কাকিনাড়ার বাসিন্দা ওই ব‍্যক্তি। টিকটকের মাধ‍্যমে অভিনেত্রীর সঙ্গে আলাপ হয় তাঁর। সিরিয়ালে সুযোগ করে দেওয়ার অনুরোধ জানান ওই ব‍্যক্তি। একটি সিরিয়ালে সুযোগও দিয়েছিলেন অভিনেত্রী। অভিনেত্রীর মায়ের অভিযোগ, শ্রাবাণি ঘুমিয়ে থাকলে তাঁর ফোন ঘাটত ওই ব‍্যক্তি। তাঁর নিগ্রহের জন‍্য চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন অভিনেত্রী। এরপর ওই ব‍্যক্তির থেকে দূরত্ব বাড়াতে শুরু করলে গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল‍্যাকম...

শিবসেনার বিরুদ্ধে মুখ খোলায় শুরু হল কঙ্গনা রানাওয়াতের অফিস ভাঙার কাজ, হাইকোর্টে যাবেন কঙ্গনা !

Image
বাংলাহান্ট ডেস্ক: বৃহন্মুম্বই পুরসভার ( bmc ) তরফে শুরু হল কঙ্গনা রানাওয়াতের (kangana ranawat) অফিস ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ। গতকালই বেআইনি নির্মাণের অভিযোগ তুলে অভিনেত্রীর মুম্বইয়ের অফিসে নোটিশ ঝোলায় বিএমসি। ২৪ ঘন্টার মধ‍্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়। নতুবা বেআইনি নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে। আজই শুরু হয়ে গেল অফিস ভাঙার কাজ। কঙ্গনার আইনজীবী হাইকোর্টে আপিল করেছেন বিএমসির তরফে কঙ্গনার অফিস ভাঙা নিয়ে। আজই বেলা ১২:৩০টা নাগাদ হবে মামলার শুনানি। অপরদিকে হিমাচল প্রদেশ থেকে ইতিমধ‍্যেই মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছেন কঙ্গনা। মোহালি বিমানবন্দরে কড়া নিরাপত্তার বলয়ের মধ‍্যে দেখা গিয়েছে তাঁকে ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেলকে। টুইটারে সকাল থেকেই ট্রেন্ড ক‍রছেন কঙ্গনা। আজই মুম্বই ফিরছেন তিনি। পাশাপাশি অভিনেত্রীর অফিস ভাঙার কাজ শুরু হওয়ায় অনেকেই পাশে দাঁড়িয়েছেন তাঁর। টুইটারে কঙ্গনার সমর্থনে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ। Mumbai: Brihanmumbai Municipal Corporation (BMC) officials carry out demolition at Kangana Ranaut's office. pic.twitter.com/aepwSeFePb — ANI (@ANI) September 9, 2020 Mum...

রিয়া চক্রবর্তীর সঙ্গে মাদক যোগে গ্রেফতার আরও এক অভিনেত্রী!

Image
বাংলাহান্ট ডেস্ক: মাদক (drugs) চক্রে জড়িত থাকায় এবার আরও এক অভিনেত্রীকে গ্রেফতার করল পুলিস। রিয়া চক্রবর্তীকে (rhea chakraborty) গ্রেফতার করার দিন অর্থাৎ মঙ্গলবারই বেঙ্গালুরু পুলিস (bangalore) গ্রেফতার করে কন্নড় (kannada) অভিনেত্রী সঞ্জনা গলরানিকে (sanjana galrani)। কিছুদিন আগেই মাদক যোগে গ্রেফতার হয়েছেন কন্নড় অভিনেত্রী রাগিনি দ্বিবেদী। এবার গ্রেফতার হলেন সঞ্জনা। মঙ্গলবার সকালে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয় তাঁকে। জানা গিয়েছে, তার আগে বেশ কিছুক্ষণ সঞ্জনাকে জেরা করে বেঙ্গালুরু পুলিস। এই প্রসঙ্গে বেঙ্গালুরুর উপমুখ‍্যমন্ত্রী বলেন, সমাজের সব স্তরেই মাদক চক্র তার জাল বিস্তার করেছে। মুখ‍্যমন্ত্রীর তত্ত্বাবধানে তাদেরই খুঁজে বের করার চেষ্টা চলছে। এর আগে রাগিনি দ্বিবেদী সহ রাহুল ও বীরেন খান্না নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে মাদক যোগে। এর মধ‍্যে রাহুল সঞ্জনার বন্ধু। তারপর থেকেই সঞ্জনার উপর নজর রাখতে শুরু করে ক্রাইম ব্রাঞ্চ। মঙ্গলবার সকালে অভিনেত্রীর ইন্দিরা নগরের বাড়িতে হাজির হয় বেঙ্গালুরু পুলিসের ক্রাইম ব্রাঞ্চের টিম। বাড়িতে তল্লাশির পর সঞ্জনাকে নিয়ে যাওয়া হয় ব্রাঞ্চের মূল দফতরে। সেখানে জি...

‘চিরদিন আমাকে অবাঞ্ছিত, অবৈধ সন্তানের মতো দেখেছে মহেশ ভাট’, বিষ্ফোরক প্রথম পক্ষের সন্তান রাহুল ভাট!

Image
বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত মামলায় পরিচালক মহেশ ভাটের (mahesh bhatt) নাম উঠে আসায় প্রকাশ‍্যে আসছে নানা বিতর্কিত বিষয়। মহেশ ভাটের পাশাপাশি তাঁর দুই মেয়ে পূজা ভাট ও আলিয়া ভাটও সংবাদ শিরোনামে উঠে এসেছেন। কিন্তু মহেশ ভাটের এক ছেলেও রয়েছে, রাহুল ভাট (rahul bhatt)। কিন্তু তাঁর উপরে তেমন ভাবে লাইমলাইট পড়েনি। তবে এবার এক পুরনো সাক্ষাৎকারের জন‍্য চর্চায় উঠে এসেছেন রাহুল ভাট। বাবা মহেশ ভাটের সম্পর্কে এক সর্বভারতীয় সংবাদ মাধ‍্যমে সাক্ষাৎকারে বিষ্ফোরক তথ‍্য দিয়েছিলেন তিনি। রাহুল জানান, বাবা মহেশ ভাটের সঙ্গে কোনওদিনই তাঁর ভাল সম্পর্ক ছিল না। তাঁকে নিজের ছেলে বলেও মনে করতেন না বলে দাবি করেন রাহুল। সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, মহেশ ভাট যদি সত‍্যিই তাঁর সঙ্গে বাবার মতো আচরণ করতেন তাহলে তিনি হেডলির সঙ্গে ঘনিষ্ঠ হতেন না। উল্লেখ‍্য, এই হেডলি মুম্বই বিষ্ফোরনের প্রধান ছিলেন। রাহুলের কথায়, “ছোটবেলায় বাবার সঙ্গ না পাওয়া, নিরাপত্তাহীনতায় ভোগা এতটাই চেপে বসেছিল আমায মনের উপর যে হেডলি খুব সহজেই আমার আত্মবিশ্বাসকে হারিয়ে দিত। বড় হওয়ার সময়টায় বাবাকে পাইনি আমি। আমাকে চিরদিন অবাঞ্ছিত, অবৈধ সন্তান হিস...

ফাঁস হয়ে গেল বলিউডের ২৫ হেভিওয়েট তারকার নাম, নিয়মিত মাদক নিতেন এরা, দাবি রিয়ার!

Image
বাংলাহান্ট ডেস্ক: বলিউডে (bollywood) মাদক (drugs) চক্রের বড়সড় হদিশ নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর (NCB) হাতে। জেরায় বলিউডের ২০-২৫ জন তারকার নাম ফাঁস করে দিয়েছেন যারা নিয়মিত মাদক নিতেন বলে দাবি করেছেন রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। এই তালিকায় রয়েছে বলিউডের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারির তারকারা। তাদের সঙ্গে রিয়া ও শৌভিকের যোগাযোগও ছিল বলে জানা গিয়েছে হোয়াটসঅ্যাপ চ‍্যাটের মাধ‍্যমে। মঙ্গলবার গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করে NCB। বিকেল ৪টে নাগাদ মেডিক‍্যাল টেস্ট করাতে নিয়ে যাওয়া হয় রিয়াকে। জানা গিয়েছে, তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রথমে শোনা গিয়েছিল চার অভিযুক্তকে তাদের কাস্টডিতে রাখার জন‍্য আদালতে আপিল করবে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। তাদের আরও জেরা করা হবে বলে খবর। কিন্তু পরে NCB আধিকারিক জানান, রিয়াকে তাদের হেফাজতে রাখার প্রয়োজন নেই। ২১ সেপ্টেম্বর পর্যন্ত রিয়াকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এখনও পর্যন্ত ৯ জনকে মাদক মামলায় গ্রেফতার করেছে NCB। তাদের মধ‍্যে রয়েছেন রিয়া চক্রবর্তী, শৌভিক চক্রবর্তী, স‍্যামুয়েল মিরান্ডা, দীপ...