Posts

‘পিয়া তু আব তো আজা’ খোলা রাস্তায় উদ্দাম নাচ দুই বৃদ্ধার; তুমুল ভাইরাল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও: প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। সেই ভাইরাল হওয়া ভিডিও গুলির মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা দেখে হতবাক হয়ে যেতেই হয়। সম্প্রতি আশা ভোঁসলের জনপ্রিয় গানে উদ্দাম নেচে ভাইরাল হলেন দুই বৃদ্ধা। ভাইরাল ভিডিও দেখে চোখ  ফেরাতে পারল না নেটদুনিয়া। @Peechetodekho নামে একটি অ্যাকাউন্ট থেকে  টুইট করা ১৫ সেকেন্ডের এই ক্লিপটি শেয়ার করা হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, খোলা রাস্তায় আশা ভোঁসলের জনপ্রিয় গানে তুমুল নাচছেন দুই মহিলা। এক ব্যক্তি কিছুক্ষণের জন্য সেই নাচে যোগ দিলেও কিছুক্ষণের মধ্যেই তাকে নিরস্ত হতে হয়। দুই বৃদ্ধা যেন ফের প্রমাণ করেন শরীর বৃদ্ধ হয় প্রকৃতির নিয়মে, মনের বয়স বাড়ে নিজের নিয়মেই। চাইলে শিশুর মত হৃদয় নিয়ে কাটিয়ে দেওয়া যায় গোটা জীবন। ভাইরাল হওয়া ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন ৩০ হাজার নেট নাগরিক।  প্রত্যেকেই তুমুল প্রশংসা করেছেন এই দুই মহিলার। সবাই এক বাক্যেই স্বীকার করছেন তাদের সাথে এনার্জি লেভেলে পেরে উঠবে না। This is so cute pic.twitter.com/xDslL51Ob0 — Pathan ka Baccha (@peechetodekho) August 29, 2020   অন্য...

সৌরভ গাঙ্গুলির ক্রিকেটীয় যোগ্যতা নিয়ে বিস্ফোরণ প্রশ্ন তুললেন প্রাপ্তন অজি কোচ

Image
বাংলা হান্ট ডেস্কঃ এবার সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly) ক্রিকেট যোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অজি কোচ জন বুকানন। জন বুকানন বললেন টি-টোয়েন্টি ফরম্যাটে জন্য একেবারেই যোগ্য ছিলেন না সৌরভ গাঙ্গুলী। এই প্রাপ্তন অজি কোচ আইপিএল শুরুর পর প্রথম দুটি মরশুম কলকাতা নাইট রাইডার্স দলের কোচ ছিলেন। সেই সময়ই তৎকালীন কেকেআর অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন তিনি। 2008 সালে প্রথম মরশুমে কেকেআর আইপিএল খেলেছিল জন বুকাননের কোচিংয়ে, সেই বছর ছয় নম্বর আইপিএল শেষ করেছিল কেকেআর। তারপরের মরশুমে ফের বুকাননের কোচিংয়ে আইপিএল খেলে একেবারে শেষ পজিশনে আইপিএল শেষ করেছিল কেকেআর। আর তাই কেকেআর তাদের কোচিং থেকে তড়িঘড়ি ছেটে ফেলে দেয় জন বুকাননকে। স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বুকানন বলেন, “আমি সবসময় মনে করি টি-টোয়েন্টি ফরম্যাট এমন একটা ফরম্যাট যেখানে অধিনায়ককে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হয়, এখানে সিদ্ধান্ত নেওয়ার জন্য খুব বেশি সময় পান না কোন আধিনায়ক। সেইসঙ্গে অধিনায়ক এর খেলাকেও এই ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতে হয়। আর তাই আমার মনে হয় সৌরভ গাঙ্গুলির ব্যক্তিত্ব মেলেনা টি-টোয়েন...

গ্লাভস পরে ২০ মিনিট লিখে দেখান; কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সরসরি চ্যালেঞ্জ ছাত্রীর, আগুনের গতিতে ভাইরাল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : ‘গ্লাভস পরে ২০ মিনিট লিখে দেখান’ ভাইরাল ভিডিওতে (viral video) এমনই খোলা চ্যালেঞ্জ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালকে দিল এক পরীক্ষার্থী। সম্প্রতি NEET, JEE পরীক্ষা নিয়ে এই মুহুর্তে বিতর্ক তুঙ্গে। সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকার যেখানে চাইছে এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত না করতে অন্যদিকে বিরোধী দল ও ছাত্রছাত্রীদের ভিতর থেকে উঠেছে প্রতিবাদ। এমনই এক প্রতিবাদের মুখ মধ্যপ্রদেশের স্বাতী ত্রিপাঠী। ভাইরাল হওয়া ভিডিওতে খোলাখুলি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সে। ভাইরাল ভিডিওতে সরকারের একের পর এক সিদ্ধান্তের সমালোচনা করে বলে কোচিং মাফিয়াদের চাপে এই পরীক্ষা করানো হচ্ছে। সে বলে, যে দেশ ব্যাপী বন্যা ও অতিবৃষ্টি চলছে এই পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারা খুবই কষ্টকর। একই সাথে অনেকের বাবা মা কর্মহীন তারা কিভাবে ছেলে মেয়েদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে তা নিয়েও ভাবছে না সরকার। সে আরো বলে, NTA এর গাইডলাইন ভালো করে খতিয়ে দেখেছে সে। যেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের গ্লাভস পরে পরীক্ষা দিতে হবে৷ সে বলে NEET যারা দিচ্ছে তারা বিজ্ঞানের ছাত্র ছা...

বিদেশ নয়, এই ছবি ভারতের! দেখে নিন আগামী দিনে কেমন হবে দিল্লী রেলওয়ে স্টেশন

Image
বাংলা হান্ট ডেস্কঃ মোদী সরকার (Narendra Modi Sarkar) ক্ষমতায় আসার পর থেকে রেলকে (Indian Railway) উন্নত করার প্রক্রিয়া চলছে। বুলেট ট্রেন এখনো পর্যন্ত বাস্তবায়িত না করতে পারলেও, দেশে বুলেট ট্রেনের ধাঁচে অনেক রেলওয়ে স্টেশনই গড়া হচ্ছে। আর সেই ক্রমে রয়েছে নয়া দিল্লী স্টেশনও (New Delhi Railway Station)। রেল মন্ত্রী পীযূষ গোয়েল ভবিষ্যতের নয়া দিল্লী রেলওয়ে স্টেশনের ছবি শেয়ার করে এই তথ্য দিয়েছেন। উনি আগামী দিনের নয়া দিল্লী রেলওয়ে স্টেশনের প্রতিরূপ হিসেবে তিনটি ছবি শেয়ার করেছেন। ওই ছবি বিলাসবহুল রেলওয়ে স্টেশন দেখে ভাবা যেতেই পারে যে, সেটি কোন বিদেশের ছবি হবে। কিন্তু না! আগামী দিনে নয়া দিল্লী রেলওয়ে স্টেশনকে এভাবেই সাজানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। আর পরিকল্পনামাফিক কাজও শুরু হয়ে গিয়েছে। Railways invites bids to redevelop New Delhi Railway Station into an integrated commercial, retail & hospitality hub, complete with state-of-the-art amenities for passengers https://t.co/KCcm9YrwzM pic.twitter.com/iWuZC7t5Zs — Piyush Goyal (@PiyushGoyal) August 30, 2020 আরেকদিকে, রামভূমি অযোধ্যা রেলও...

একাধিক বাসিন্দা করোনা আক্রান্ত, সিল করা হল লতা মঙ্গেশকরের বিল্ডিং

Image
বাংলাহান্ট ডেস্ক: সিল করে দেওয়া হল সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের (lata mangeshkar) বিল্ডিং। দক্ষিণ মুম্বইয়ের পেডর রোডের ‘প্রভুকুঞ্জ’ বিল্ডিংয়ে থাকেন লতা। বৃহন্মুম্বই মিউনিসিপ‍্যাল কর্পোরেশনের (BMC) তরফে সিল করে দেওয়া হয়েছে সেই বিল্ডিং। জানা গিয়েছে, বিল্ডিংয়ের কয়েকজন বাসিন্দার করোনা পজিটিভ পাওয়া গিয়েছে। এরপরেই বিএমসি সিল করে দেয় বিল্ডিং। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, বিল্ডিংয়ের ৫-১১ জন বাসিন্দা করোনায় আক্রান্ত। এই খবর পাওয়ার পরেই বিএমসির তরফে সিল করে দেওয়া হয় বিল্ডিং। কিন্তু এ সম্পর্কে বিস্তারিত কিছুই জানা যায়নি। তবে লতা মঙ্গেশকর সহ তাঁর পরিবারের সকলেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। শনিবার লতা মঙ্গেশকরের পরিবারের তরফে একটি বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পরিবারের সদ‍স‍্যদের নিয়ে কোনও রকম গুজবে কান দেবেন না। আমরা সকলে মিলে সতর্কতামূলক ব‍্যবস্থা গ্রহণ করেছি। বিশেষত বিল্ডিংয়ের প্রবীন নাগরিকদের সুস্থতা ও নিরাপত্তার জন‍্য একে অপরকে সাহায‍্য করছি। ঈশ্বরের কৃপা ও সকলের শুভকামনায় পরিবারের সবাই সুস্থ রয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘শনিবার সন্ধ‍্যা থেকেই বহু মানুষ ফোন করে জানতে চেয়েছেন আমাদের বিল্ডিং সিল ক...

গ্লাভস পরে ২০ মিনিট লিখে দেখান; কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে সরসরি চ্যালেঞ্জ ছাত্রীর, আগুনের গতিতে ভাইরাল ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : ‘গ্লাভস পরে ২০ মিনিট লিখে দেখান’ ভাইরাল ভিডিওতে (viral video) এমনই খোলা চ্যালেঞ্জ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালকে দিল এক পরীক্ষার্থী। সম্প্রতি NEET, JEE পরীক্ষা নিয়ে এই মুহুর্তে বিতর্ক তুঙ্গে। সুপ্রিম কোর্ট ও কেন্দ্রীয় সরকার যেখানে চাইছে এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষা স্থগিত না করতে অন্যদিকে বিরোধী দল ও ছাত্রছাত্রীদের ভিতর থেকে উঠেছে প্রতিবাদ। এমনই এক প্রতিবাদের মুখ মধ্যপ্রদেশের স্বাতী ত্রিপাঠী। ভাইরাল হওয়া ভিডিওতে খোলাখুলি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সে। ভাইরাল ভিডিওতে সরকারের একের পর এক সিদ্ধান্তের সমালোচনা করে বলে কোচিং মাফিয়াদের চাপে এই পরীক্ষা করানো হচ্ছে। সে বলে, যে দেশ ব্যাপী বন্যা ও অতিবৃষ্টি চলছে এই পরিস্থিতিতে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারা খুবই কষ্টকর। একই সাথে অনেকের বাবা মা কর্মহীন তারা কিভাবে ছেলে মেয়েদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে তা নিয়েও ভাবছে না সরকার। সে আরো বলে, NTA এর গাইডলাইন ভালো করে খতিয়ে দেখেছে সে। যেখানে বলা হয়েছে ছাত্রছাত্রীদের গ্লাভস পরে পরীক্ষা দিতে হবে৷ সে বলে NEET যারা দিচ্ছে তারা বিজ্ঞানের ছাত্র ছা...

কলেজে ভর্তির আবেদন করল সিনচ্যান, অভিভাবক ডোরেমন! শিলিগুড়ি কলেজের আজব তালিকা দেখে হাসি নেটদুনিয়ায়

Image
বাংলাহান্ট ডেস্কঃ টম অ্যাণ্ড জেরীর মত বাচ্চাদের পছন্দের তালিকায় রয়েছে সিনচ্যান (Shinchan) এবং ডোরেমনও (Doraemon)। বোকাবাক্সের এই কার্টুন চরিত্রের মজার মজার কান্ড কারখানা দেখে বাচ্চারা তো বটেই মাঝে মধ্যে বড়দেরও চোখ আটকে যায়। টিভিতে নানাভাবে দুষ্টুমি করে এবার তারা নাকি বাস্তবে কলেজে ভর্তির ফর্ম ফিলাপ করেছে! কলেজের মেধা তালিকা বিভ্রাট করোনা আবহে বিভিন্ন সমস্যার মধ্যে বর্তমান দিনে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছাত্র ছাত্রীদের শিক্ষা ব্যবস্থা। লকডাউনের মধ্যে নানান পদ্ধতির মাধ্যমে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলেও, কলেজে ভর্তির তালিকায় দেখা গিয়েছে নানা ধরনের গোলযোগ। কোথাও দেখা গিয়েছে, ভর্তির তালিকায় রয়েছে সানি লিওন, মিয়া খলিফা এমনকি নেহা কক্করের নামও। কিন্তু এবার সেই তালিকায় উঠে এল বাচ্চাদের দুই জনপ্রিয় কার্টুন চরিত্র সিনচ্যান এবং ডোরেমন। ভর্তির আবেদনে আজব নাম কলকাতার পর এবার শিলিগুড়ি কলেজে দেখা গেল এই মেধাতালিকা বিভ্রাট। যেখানে ভর্তির প্রকাশিত প্রথম তালিকায় রয়েছে আবেদনকারী হিসাবে সিনচ্যানের নাম এবং তাঁর অভিভাবক হিসাবে রয়েছে ডোরেমনের নাম। কলেজে ভর্তির তালিকায় দুই কার্টুন ক্যারেক্ট...