বাংলাহান্ট ডেস্ক: নওয়াজউদ্দিন সিদ্দিকি (nawazuddin siddiqui) ও তাঁর পুরো পরিবারের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করলেন অভিনেতার প্রাক্তন স্ত্রী আলিয়া সিদ্দিকি (aaliya siddiqui) ওরফে অঞ্জনা আনন্দ কিশোর পাণ্ডে । মুম্বইয়ের ভারসোভা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ধারা ও POSCO আইনের আওতায় এফআইআর দায়ের করা হয়েছে। আলিয়ার অভিযোগ তাঁর মেয়ের বয়স যখন ৯ বছর ছিল তখন নওয়াজউদ্দিনের ভাই মিনহাজউদ্দিন তাকে যৌন নিগ্রহ করে এবং অশ্লীল ভিডিও দেখায়। এখন আলিয়া ও নওয়াজউদ্দিনের মেয়ের বয়স ১৭ বছর। আলিয়া জানান, এই ঘটনা ঘটেছিল অভিনেতার উত্তর প্রদেশের বাড়িতে। সেই সময়ে নওয়াজউদ্দিন ছিলেন মুম্বইতে। পরে আলিয়া মুম্বই গিয়ে এই ঘটনা জানান অভিনেতাকে। কিন্তু নওয়াজ তাঁকে বলেন এই ঘটনা প্রকাশ্যে আসলে তাঁর কেরিয়ারের ক্ষতি হবে। তাই বিষয়টা গোপন রেখে নিজেদের মধ্যে সমাধান করাই ভাল। এখন আইনজীবীর মাধ্যমে ভারসোভা থানায় এফআইআর দায়ের করেছেন আলিয়া। নওয়াজউদ্দিনের বাবা ও মায়ের বিরুদ্ধেও শারীরিক নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন আলিয়া। প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে আলিয়া অভিযোগ করেন, তিনি যখন নওয়াজউদ্দিনের প্রথম সন্তানে...
Comments
Post a Comment