Posts

ইরফান খানের অকাল প্রয়ানে শোকের ছায়া ক্রীড়ামহলে, টুইট করে শেষ শ্রদ্ধা জানালেন শচীন থেকে শুরু করে কোহলি, যুবরাজ।

Image
প্রয়াত হলেন বলিউডের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা ইরফান খান। রাজস্থানের জয়পুরে জন্মগ্রহণ হয়েছিল ইরফান খানের। ছোট থেকেই স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। অনুর্দ্ধ 19 সি কে নাইডু প্রতিযোগিতায় খেলার সুযোগ পেয়েছিলেন তিনি কিন্তু মাত্র 250 টাকার জন্য জয়পুর থেকে অজমেরে খেলতে যেতে পারেন নি তিনি। তাঁর ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি। টাকার অভাবে ক্রিকেট ছাড়তে হয়েছিল ইরফান খান কে। তারপর ক্রিকেট ছেড়ে অভিনয় জগতে পা রাখেন। তাঁর একের পর এক দুর্দান্ত অভিনয় ভারতীয় সিনেমাপ্রেমীদের মন জয় করে নিয়েছে। অবশেষে দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইরফান খান। ইরফান খান এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রিকেট মহলে। ভারত অধিনায়ক বিরাট কোহলি টুইট করে লিখেন যে, ‘ইরফান খানের বৈচিত্র আমাকে অবাক করতো। উনার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। উনার আত্মার শান্তি কামনা করি।’ কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার ইরফান খানের মৃত্যুতে লিখেন যে, ‘আমার খুবই পছন্দের একজন অভিনেতা ছিলেন ইরফান খান। তার অভিনীত প্রায় প্রত্যেকটি সিনেমায় আমার দেখা হয়ে গিয়েছে। ইরফান খানের সর্বশেষ অভিনীত সি...

ঋণ মকুব নয়, ঋনের থেকেও বেশি টাকা উসুল করা হয়েছে ! জানালেন নির্মলা সীতারামন

Image
বাংলাহান্ট ডেস্কঃ ঋণ মকুব করা হয়নি। সামর্থ্য থাকা সত্ত্বেও যাঁরা ইচ্ছাকৃতভাবে ব্যাঙ্কের ঋণ শোধ করছেন না, তাঁদের ইচ্ছাকৃত ঋণখেলাপের তালিকায় আনা হয়েছে মাত্র। ঋণের টাকা উশুল করার যথাসাধ্য চেষ্টা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government) পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)। মেহুল চোকসি, নীরব মোদি, বিজয় মালিয়াদের ৬৮,৬০৭ কোটি টাকার বকেয়া ঋণ অনুৎপাদক সম্পদের হিসেবের খাতা থেকে মুছে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মঙ্গলবার রাতে একগুচ্ছ টুইটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেন, ইচ্ছাকৃত ঋণখেলাপিরদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করছে সরকার। কোনও ঋণ মকুব করা হয়নি। বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসি-সহ আর্থিক দুর্নীতির দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ৯,৯৬৭ টি মামলা রুজু হয়েছে। ৩,৫১৫ টি এফআইআর দায়ের হয়েছে। পাশাপাশি, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের থেকে ১৮,৩৩২.৭ কোটি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। সোমবার কংগ্রেস অভিযোগ করেছিল, নীরব, মালিয়া-সহ ৫০ জন ঋণখেলাপির ৬৮,৬০৭ কোটি টাকার ঋণ মকুব করে দিয়েছে এনডিএ সরকার। তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) রিজার্ভ ব্যাঙ্ক ইন...

আবহাওয়ার খবর: ভারতে বিশাল এলাকা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, জেনেনিন কোথায় কোথায় !

Image
বাংলাহান্ট ডেস্কঃ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তরাখণ্ডের আবহাওয়া গত কয়েকদিন ধরেই অত্যন্ত খারাপ । শিলাবৃষ্টি এবং বৃষ্টি সেখানে ফসল ধ্বংস করছে। আবহাওয়া অধিদফতর আজকেও বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। অন্যদিকে, চারধামে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, কর্ণাটক ও গুজরাটে। দিল্লিতে আজ বৃষ্টি না হলেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে। পাশাপাশি, আরো স্পষ্ট ঘুর্ণিঝড় আম্ফান। আগামী কয়েকদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। আর ঘুর্ণিঝড় এর শক্তি সঞ্চয়ের ফলেই সপ্তাহান্তে ফের একবার ভাসবে বাংলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এমনটাই। শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩০ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঝড় বৃষ্টির ফলে এপ্রিলের প্রবল গ্রীষ্মের মধ্যেও কলকাতার আবহাওয়া বেশ নিম্নগামী হলেও, আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি স...

তিন ভারতীয়কে রেখে মাইক হাসি বেঁছে নিলেন ‘সেরা শত্রু একাদশ।’

Image
এই মুহূর্তে বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস এর কারণে বিশ্বজুড়ে সমস্ত খেলাধুলা বন্ধ রয়েছে, বন্ধ রয়েছে ক্রিকেট। আর সেই কারণেই ক্রিকেটাররা সকলেই গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। আর এমন অবস্থায় বাড়িতে বসে অনেক প্রাক্তন এবং বর্তমান ক্রিকেটাররা নিজেদের পছন্দের সেরা একাদশ বেঁছে নিচ্ছেন। তবে সবার থেকে একটু আলাদা হয়ে প্রাপ্তন অজি তারকা বেঁছে নিলেন সেরা শত্রু একাদশ। টেস্ট ক্রিকেটের নিরিখেই তিনি এই একাদশ বেছে নিয়েছেন। 44 বছর বয়সী প্রাক্তন অজি তারকা তার পছন্দের একাদশে ওপেনার হিসাবে রেখেছেন প্রাক্তন বিধ্বংসী ভারতীয় ওপেনার বীরেন্দ্র শাহবাগ এবং দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান গ্রেম স্মিথ। এছাড়াও সেই একাদশে ব্যাটিং লাইনআপে রয়েছে শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারার মতো কিংবদন্তি ব্যাটসম্যান। এছাড়াও রয়েছেন জ্যাক কালিস, বিরাট কোহলির মত ব্যাটসম্যানও। এছাড়া উইকেটকিপার ব্যাটসম্যান হিসাবে রয়েছেন কুমার সাঙ্গাকারা। বোলিং বিভাগে রয়েছেন বিশ্বের তারকা বোলাররা। এক নজরে দেখে নেওয়া যাক মাইক হাসির সেই শত্রু একাদশ: বীরেন্দ্র শেওবাগ, গ্রেম স্মিথ, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, বিরাট ...

বাড়িতে বসেই জিম করছেন বিপাশা, ভাইরাল অভিনেত্রীর ‘হট’ ভিডিও

Image
বাংলাহান্ট ডেস্ক: সারা বিশ্বে ব‍্যাপক হারে ছড়িয়ে পড়েছে মারাত্মক করোনা ভাইরাস। একের পর এক দেশ গ্রাসে চলে যাচ্ছে এই ভয়ংকর ভাইরাসের। বিশ্ব স্বাস্থ‍্য সংস্থা বা ওয়ার্ল্ড হেল্থ অরগানাইজেশন ইতিমধ‍্যেই ‘মহামারি’ ঘোষনা করেছে এই বিপর্যয়কে। প্রথম দফার পর দ্বিতীয় দফার লকভাউনও শেষ হতে চলেছে ভারতে। এরপর দেশের সুরক্ষার স্বার্থে আরও বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ। এই অবস্থায় সকলেই রয়েছেন গৃহবন্দি। ব‍্যতিক্রম নন তারকারাও। বাড়িতে বসেই যাবতীয় কাজ সারছেন তারা। কখনও করছেন জিম, আবার কখনও রান্নাবান্না বা ঘর পরিস্কার। View this post on Instagram The Making of his favourite Besan Laddoo A post shared by bipashabasusinghgrover (@bipashabasu) on Apr 26, 2020 at 10:54pm PDT View this post on Instagram Beauty #loveyourself #lovelife #loveall #findbeautyineverything A post shared by bipashabasusinghgrover (@bipashabasu) on Apr 21, 2020 at 2:33am PDT ব‍্যতিক্রম নন বিপাশা বাসুও। জিম বন্ধ রয়েছে। তাই বাড়িতেই ছোটখাট জিম খুলে ফ...

গরিবদের জন্য ৬৫ হাজার কোটি টাকা খরচ করতে হবে, রাহুল গান্ধীকে বললেন প্রাক্তন RBI গভর্নর রঘুরাম রাজন

Image
বাংলা হান্ট ডেস্কঃ  ভারতীয় রিজার্ভ ব্যাংকের (RBI) প্রাক্তন গভর্নর রঘুরাম রাজন (Raghuram Rajan) লকডাউনের পর আর্থিক গতিবিধি বাড়ানোর জন্য বলেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলার সাথে সাথে মানুষের জীবিকাও সুরক্ষিত করতে হবে। কংগ্রেসের (Congress) প্রাক্তন সভাপতি তথা কেরলের ওয়ানাড থেকে কংগ্রেসের (Congress) সাংসদ রাহুল গান্ধীর (rahul gandhi) সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা আলোচনায় রঘুরাম রাজন (Raghuram Rajan) এও বলেন যে, দেশের গরিব, শ্রমিক আর কৃষকদের সাহায্যের জন্য ৬৫ হাজার কোটি টাকা খরচ করতে হবে সরকারকে। রাহুল গান্ধীর একটি প্রশ্নের উত্তরে রাজন বলেন, সামাজিক সম্প্রীতিতেই মানুষের ভালো হবে, আর এই সঙ্কটের সময়ে বিভাজিত হয়ে থাকার ঝুঁকি নিতে পারব না আমরা। রাজন বলেন, ‘আমাদের অর্থব্যবস্থা ২০০ লক্ষ কোটি টাকার থেকে বেশি আর আমরা এর মধ্যে থেকে ৬৫ হাজার কোটি টাকা বহন করতেই পারি।” উনি বলেন, অর্থব্যবস্থাকে দ্রুত সুস্থ করতে হবে, আর সাথে সাথে করোনা ভাইরাসের সাথে মোকাবিলা করার জন্য জরুরী পদক্ষেপ নিতে হবে। রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর ভারতে করোনার পরীক্ষার ইস্যুতে বলেন, আমেরিকায় রোজ ১ লক্ষ ৫০ হাজার...

টিকিয়াপাড়ার পর মালদহে পুলিশের উপর হামলা, জখম ৪ পুলিশকর্মী

Image
বাংলাহান্ট ডেস্কঃ টিকিয়াপাড়ার ঘটনার পর ফের মালদহে (Malda) হামলা চলল পুলিশের উপর। মঙ্গলবার গভীর রাতে পুলিশের উপর হামলা চালায় উত্তেজিত জনতা। ভেঙ্গে দেওয়া হয় পুলিশের গাড়ি এবং ইট বৃষ্টি করা হয় পুলিশের উপর। আহত হন চার পুলিশকর্মী। ঘটনার বিপরীতে তল্লাশি শুরু করে পুলিশ।   ঘটনার সূত্রপাত হয়, রাস্তা নির্মানকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধানের ভাসুর এহসান আলির সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। যার জেরে অভিযোগ জানান হয় চাঁচল থানায়। অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ গ্রামে যায় পুলিশ। এবং তখনই উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়ে মারে গ্রামবাসীরা। গ্রামবাসীরা বোমা ছুঁড়ে মারে বলেও অভিযোগ উঠেছে। পুলিশ মধ্যরাতে ঘটনার তদন্ত করতে গেলে পুলিশের উপর হামলা চালায় গ্রামবাসীরা। হামলার পাল্টা আঘাতে পুলিশও শুরু করে লাঠি চার্জ। এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে, প্রয়োগ করে কাদুনে গ্যাস। মালদহের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে হামলাকারীদের খুঁজতে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার পরবর্তীতে পুলিশ ওই অঞ্চলে তল্লাশি চালিয়ে অলিঅণ্ডা পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধান...