আবহাওয়ার খবর: ভারতে বিশাল এলাকা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা, জেনেনিন কোথায় কোথায় !
বাংলাহান্ট ডেস্কঃ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। উত্তরাখণ্ডের আবহাওয়া গত কয়েকদিন ধরেই অত্যন্ত খারাপ । শিলাবৃষ্টি এবং বৃষ্টি সেখানে ফসল ধ্বংস করছে। আবহাওয়া অধিদফতর আজকেও বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে। অন্যদিকে, চারধামে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে মধ্যপ্রদেশ, কর্ণাটক ও গুজরাটে। দিল্লিতে আজ বৃষ্টি না হলেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নীচে।

পাশাপাশি, আরো স্পষ্ট ঘুর্ণিঝড় আম্ফান। আগামী কয়েকদিনের মধ্যেই আছড়ে পড়তে চলেছে বাংলাদেশ ও মায়ানমার উপকূলে। আর ঘুর্ণিঝড় এর শক্তি সঞ্চয়ের ফলেই সপ্তাহান্তে ফের একবার ভাসবে বাংলা। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এমনটাই।
শহর কলকাতার (Kolkata) তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩০ ডিগ্রির আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ঝড় বৃষ্টির ফলে এপ্রিলের প্রবল গ্রীষ্মের মধ্যেও কলকাতার আবহাওয়া বেশ নিম্নগামী হলেও, আজ তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ।
গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে শহর কলকাতার তাপমাত্রা কমেছে অনেকটাই। স্বস্তিতে সাধারণ মানুষ। আবহাওয়া সূত্রের খবর, আরো কিছুদিন চলবে বৃষ্টির দাপট । দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, হতে পারে কালবৈশাখীও ৷ বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দুই জেলায়। কার্যত মঙ্গলবার পর্যন্ত রাজ্যজুড়েই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা । ওইসব অঞ্চলে ঝড় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এই সপ্তাহেও থাকবে ঝড়ের আবহাওয়া। হতে পারে প্রবল ঝড় বৃষ্টিসহ বজ্রপাত। ৩০ এপ্রিল গভীর নিম্নচাপে পরিণত হয়ে সমুদ্রের উপর দিয়ে বইতে শুরু করবে আম্ফান। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
via Weather News Bengali
Comments
Post a Comment