‘ভিতরে খুব গরম’, ইমার্জেন্সি দরজা খুলে বিমানের ডানায় পায়চারি যাত্রীর; তুমুল ভাইরাল ভিডিও
বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : বিমানের (aeroplane) ভিতরে অসহ্য গরম, তাই পেছনের দরজা খুলে ডানায় পায়চারী করছেন যাত্রী! ভাইরাল ভিডিও (viral video) তে দেখা গেল এমনটাই। এই আচরণের জন্য ইউক্রেনের বাসিন্দা এক মহিলা যাত্রীকে কালো তালিকাভূক্ত করল ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স।

জানা যাচ্ছে, তুরস্ক থেকে যাত্রা শুরু করে বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পর বিমানের ডানায় পায়চারি করছিলেন ঐ মহিলা। দ্য সানের প্রতিবেদন অনুযায়ী, অবতরণের ঐ মহিলা যাত্রী ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের পিছনের আপদকালীন দরজা খুলে ফেলেন। তারপর নেমে পড়েন বিমানটির ডানায়, বেশ কিছুক্ষণ পায়চারীও করেন তিনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঐ মহিলার দাবি বিমান অবতরণের পর বিমানের ভিতর ঐ মহিলা অসহ্য গরম অনুভব করেন। যার থেকে রেহাই পেতে তিনি নেমে পড়েছিলেন বিমানের ডানায়। ঐ মহিলার সাথে সফর করছিল তার দুই সন্তানও।
এক সহযাত্রীর কথায়, বোয়িং ৭৩৭ টি বোরিসপিল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরনের পর একে একে সকল যাত্রী বেরিয়ে আসলেও তিনি বিমান থেকে নামেন নি। বরং বিমানের আপদকালীন দরজা খুলে বিমানের বাইরে বেরিয়ে এসে ডানায় পায়চারি করতে থাকেন।
মায়ের এই আচরণের হতবাক হয়ে যায় তার সাথে থাকা সন্তানরাও। নিজের আচরণের জন্য ‘গরম’ ছাড়া অন্য কোনো যুক্তি গ্রাহ্য ব্যাখা দিতে পারেন নি ঐ মহিলা। ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স তাকে কালো তালিকাভুক্ত করেছে।
The post 'ভিতরে খুব গরম', ইমার্জেন্সি দরজা খুলে বিমানের ডানায় পায়চারি যাত্রীর; তুমুল ভাইরাল ভিডিও first appeared on Bangla News, বাংলা খবর, Latest Bengali News Live, Bangla Khobor, Bangla Khabar - Bangla Hunt.
via Weather News Bengali
А що, так можна було?
✧ Відмічайте нас на фото та в сторіс, а також використовуйте наш хештег ☛ #boryspilchany
⠀ Найкращі фото міста Бориспіль ми опублікуємо ✧
Comments
Post a Comment