মায়ের ওপর ‘অত্যাচার’, প্রতিশোধ নিতে পা দিয়ে মারল বাছুর; তুমুল ভাইরাল ভিডিও
বাংলা হান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিন কতই না ভিডিও ভাইরাল (viral video) হয়। ভাইরাল হওয়া ভিডিওগুলির অনেকগুলিই পশুপাখির। ভিডিওতে যেমন পশুপাখির মজার কান্ডকারখানা দেখা যায়, তেমনই এমন অনেক ভিডিও ভাইরাল হয় যেখানে পশুপাখিকে দেখা যায় ঠিক মানুষের মত আচরণ করতে। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে মায়ের ওপর অত্যাচারের প্রতিশোধ নিল বাছুর।

মা সবার জন্যই এক আবেগ। মায়ের ওপর অত্যাচার সহ্য করতে পারে না কোনো ছেলেমেয়েই। চোখের সামনে মাকে মার খেতে দেখলে সবারই রাগ মাথায় ওঠে, ঠিক এমনটাই হল এক বাছুরেরও। ‘ প্রতিশোধ’ নিতেও সে দেরি করল না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক খামারে রয়েছে বেশ কয়েকটি সাদা গোরু। এক সাদা পোশাকের ব্যক্তি সেই গোরুদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। সেখানে একটি গোরু তার নির্দেশ বুঝতে পারছিল না। লোকটি হাতের ছড়ি দিয়েই ঐ গোরুটিকে আঘাত করেন।
গোরুটি কোনো প্রতিক্রিয়া না দিলেও, মায়ের ওপর এই অত্যাচার সহ্য করতে পারে নি এক বাছুর। সাথে সাথে সে ছুটে আসে এবং পেছনের দুপা দিয়ে সটান লাথি চালায় আক্রমণকারীকে। লাথির আঘাত এতটাই ছিল যে সেই ব্যক্তি ছিটকে পরে যায়। কিছুক্ষণ পর সেই ব্যক্তি ফের উঠে দাঁড়ালেও আর আঘাত করেনি বাছুরটি।
ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন ভারতীয় বন আধিকারিক সুশান্ত নন্দা। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যেমন কর্ম তেমন ফল’। মুহুর্তে ভাইরাল হয়েছে ভিডিওটি। বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা।
https://twitter.com/susantananda3/status/1299598873069903872?s=19
The post মায়ের ওপর 'অত্যাচার', প্রতিশোধ নিতে পা দিয়ে মারল বাছুর; তুমুল ভাইরাল ভিডিও first appeared on Bangla News, বাংলা খবর, Latest Bengali News Live, Bangla Khobor, Bangla Khabar - Bangla Hunt.
via Weather News Bengali
Comments
Post a Comment