সমস্ত বিতর্কে জল ঢেলে বার্সা অনুশীলনে নেমে পড়লেন লিও মেসি
বাংলা হান্ট ডেস্কঃ সমস্ত জল্পনা- কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনার অনুশীলনে ফিরলেন লিও মেসি। সান জোয়ান দেস্পিতে সোমবার সকালে অনুশীলন ছিল বার্সেলোনার। এইদিন অনুশীলনের দেড় ঘণ্টা আগেই সেখানে পৌঁছে যান এই আর্জেন্টাইন তারকা। মেসিকে স্বাগত জানাতে এইদিন শ’য়ে শ’য়ে মেসি ভক্ত ভীড় করেছিলেন রাস্তায়।
কয়েকদিন আগেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন লিও মেসি। তারপরই বিশ্ব ফুটবলে আলোড়ন পড়ে গিয়েছিল। বার্সেলোনার তরফে জানানো হয়েছিল মেসিকে যদি তারা ছাড়ে তাহলে তাদেরকে 700 মিলিয়ন ইউরো ডলার দিতে হবে, সেটা যদি না দেওয়া হয় তাহলে তারা মেসিকে ছাড়বে না। তারপরেই সিদ্ধান্ত বদল করে আরও এক মরশুম বার্সেলোনাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন লিও মেসি।

যদিও মেসি ক্লাবের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যেতেই পারতেন। কিন্তু মেসি জানিয়ে দিয়েছিলেন ‘বার্সেলোনা ক্লাব আমাকে অনেক কিছু দিয়েছে। আমি খুব ভালোবাসি এই ক্লাবকে। তাই বার্সেলোনার বিরুদ্ধে আদালতে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।’
এরপর অনেকেই বলতে শুরু করেন মেসি যদি বার্সায় থেকেই যাবেন তাহলে নতুন কোচ রোনাল্ড কম্যানের তত্ত্বাবধানে কবে থেকে অনুশীলন শুরু করবেন মেসি? এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অনুশীলন শুরু করে দিলেন মেসি।
The post সমস্ত বিতর্কে জল ঢেলে বার্সা অনুশীলনে নেমে পড়লেন লিও মেসি first appeared on Bangla News, বাংলা খবর, Latest Bengali News Live, Bangla Khobor, Bangla Khabar - Bangla Hunt.
via bangla hunt
Comments
Post a Comment