স্বামীই এবার হিরো, অন্তঃসত্ত্বা অবস্থাতেই রাজের সঙ্গে শুটিং সারলেন শুভশ্রী, দেখুন ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: এতদিন ক‍্যামেরার পেছনে শুভশ্রী গঙ্গোপাধ‍্যায়ের (subhashree ganguly) পরিচালক হিসাবেই ছিলেন স্বামী রাজ চক্রবর্তী (raj chakraborty)। এবার স্ত্রীয়ের হাত ধরে হিরো রূপে পাশে দাঁড়ালেন রাজ। নায়ক নায়িকার ভূমিকাতেই সারলেন শুটিং। ভাইরাল (viral) হল সেই ভিডিও (video)।

না কোনও সিনেমা নয়, একটি খ‍্যাতনামা রঙের কোম্পানির বিজ্ঞাপনের জন‍্য একসঙ্গে ক‍্যামেরার সামনে এলেন শুভশ্রী ও রাজ। বেবি বাম্প নিয়ে হবু মা হিসাবেই শুট করলেন শুভশ্রী। তাঁর প্রেগনেন্সি স্টাইলে যুক্ত হল আরও একটি নতুন লুক। ধূসর রঙের অফ শোল্ডার পোশাকে ধরা দিলেন অভিনেত্রী।

পাশে রাজকে দেখা গেল সাদা শার্ট ও নীল জিন্সে। নিজেদের ফ্ল‍্যাটেই এই বিজ্ঞাপনের শুটিং সেরেছেন তাঁরা। বিজ্ঞাপনের ভিডিওতে উঠে এসেছে শুভশ্রীর বিভিন্ন সিনেমা, বিয়ের কিছু ঝলকও। রাজ শুভশ্রী দুজনেই নিজেদের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও। পাশাপাশি আরও একটি ছবিও শেয়ার করেছেন তাঁরা।

প্রসঙ্গত, কিছুদিন আগে খারাপ খবর শোনা গিয়েছিল রাজ চক্রবর্তীর পরিবারে। প্রয়াত হন পরিচালকের বাবা। ২৮ অগাস্ট সকালে বাইপাসের এক বেসরকারি হাসপাতালে মৃত‍্যু হয় রাজ চক্রবর্তীর বাবার‌। অপরদিকে কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছিলেন রাজ। তবে তাঁর পরিবারের অন‍্য সবার রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানান পরিচালক।

সেদিনই রাজের ফাইনাল করোনা পরীক্ষার রিপোর্ট আসার কথা। পরে রাতে পরিচালক জানান, তাঁর বাবার অন্তিম কাজ ভাল ভাবে মিটে গিয়েছে। এই মুহূর্তে তাঁর পরিবারে রয়েছেন রাজের মা, স্ত্রী শুভশ্রী ও দুই দিদি।

গত ১৭ অগাস্ট করোনা আক্রান্ত হওয়ার খবর জানান রাজ চক্রবর্তী। পরিচালকের বাবা তখন হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু তাঁর রিপোর্ট নেগেটিভ ছিল। পরিবারের বাকিদেরও টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানান তিনি।

রাজ টুইটে লেখেন, ‘আমার করোনা পজিটিভ ধরা পড়েছে। আমার বাবা সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। কিন্তু তাঁর রিপোর্ট দুবারই নেগেটিভ এসেছে। এখন হোম কোয়ারেন্টাইনেই রয়েছি। পরিবারের বাকি সদস‍্যদের টেস্ট করা হবে।’ এখন অবশ‍্য সুস্থ হয়ে কাজে ফিরেছেন রাজ।

The post স্বামীই এবার হিরো, অন্তঃসত্ত্বা অবস্থাতেই রাজের সঙ্গে শুটিং সারলেন শুভশ্রী, দেখুন ভিডিও first appeared on Bangla News, বাংলা খবর, Latest Bengali News Live, Bangla Khobor, Bangla Khabar - Bangla Hunt.

via Weather News Bengali

Comments

Popular posts from this blog

latest news

হাসপাতালেই মধুচক্র চালাচ্ছিলেন স্বয়ং ডেপুটি সুপার, ভিডিও ভাইরাল হতেই খেলেন ঘুমের ওষুধ

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে হাসপাতাল নির্মাণ করতে নিজের ৪ একর জমি দান করলেন আসামের এক ব্যাক্তি