পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল পঞ্চায়ের প্রধান, অবশেষে বাপের বাড়ি ফিরল প্রেমিকের হাত ধরে

বাংলা হান্ট ডেস্কঃ রাজস্থানের বাড়মের-এ গত মাসের শেষের দিকে পাঁচদিন ধরে নিখোঁজ থাকা বিজেপির প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান পিঙ্কি চৌধুরী নিজের প্রেমিকের সাথে বাপের বাড়ি ফিরে আসেন। পিঙ্কি পুলিশকে দেওয়া বয়ানে স্বামীর সাথে বিচ্ছেদ না হওয়া পর্যন্ত প্রেমিকের সাথে লিভ-ইন রিলেশনে থাকার ইচ্ছে প্রকাশ করেন। উল্লেখ্য, নিখোঁজ হওয়ার রিপোর্টের পর চর্চায় আসা প্রাক্তন গ্রাম প্রধান পিঙ্কি চৌধুরী সুরক্ষিত ভাবেই নিজের বাপের বাড়ি ফিরে আসেন। প্রাক্তন প্রধান চারদিন পর্যন্ত নিখোঁজ ছিলেন। ওনার বাবা বেলারাম চৌধুরী ওনার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন। এরপর পুলিশ নিখোঁজ পিঙ্কি চৌধুরীর তল্লাশিতে জোটে।

নিখোঁজ হওয়ার পাঁচদিন পর আচমকাই থানায় ফোন করেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। আর তিনি অফিসারকে জানান যে, তিনি সুরক্ষিত আছেন। পুলিশ খবর পাওয়ার পর প্রাক্তন গ্রাম প্রধানকে ওনার বর্তমান প্রেমিক অশোক চৌধুরীর বাড়ি থেকে উদ্ধার করে। পুলিশকে বয়ান দেওয়ার সময় পিঙ্কি বলেন, সে নিজের ইচ্ছের বাড়ি থেকে পালিয়েছিল আর নিজের ইচ্ছেয় ফিরবে। পিঙ্কি বলেন, এবার আমি আমার প্রেমিকের সাথে লিভইন রিলেশনে থাকতে চাই আর স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর প্রেমীকে বিয়ে করতে চাই।

পিঙ্কি তাঁর শ্বশুরবাড়ির কারোর বিরুদ্ধেই কোন অভিযোগ করেন নি। এবং তাঁদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবন না বলে জানিয়েছেন। আরেকদিকে, পাঁচ দিন নিখোঁজ থাকার পর গ্রামে নানারকম গুজব ছড়ায়। ভুয়ো ছবি আর ভিডিও আগুনের মতো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রধান নিজেই বাড়ি ফিরে আসার পর সমস্ত জল্পনার অবসান ঘটে।

The post পাঁচ দিন ধরে নিখোঁজ ছিল পঞ্চায়ের প্রধান, অবশেষে বাপের বাড়ি ফিরল প্রেমিকের হাত ধরে first appeared on Bangla News, বাংলা খবর, Latest Bengali News Live, Bangla Khobor, Bangla Khabar - Bangla Hunt.

via Weather News Bengali

Comments

Popular posts from this blog

latest news

হাসপাতালেই মধুচক্র চালাচ্ছিলেন স্বয়ং ডেপুটি সুপার, ভিডিও ভাইরাল হতেই খেলেন ঘুমের ওষুধ

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইতে হাসপাতাল নির্মাণ করতে নিজের ৪ একর জমি দান করলেন আসামের এক ব্যাক্তি