ঘুড়ির সাথে উড়ে গেল শিশুও! তুমুল ভাইরাল দুর্ঘটনার ভিডিও
বাংলা হান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : ঘুড়ির সাথে উড়ে গেল শিশুও! ভাইরাল ভিডিওতে (viral video) দেখা গেল এমনই দুর্ঘটনার ছবি। যা দেখে ঘুম উড়েছে নেটজনতার।

ঘুড়ি ওড়াতে অনেকেই ভালোবাসে। হয়তো ছোটবেলায় অনেকে ঘুড়ির পিঠে ওড়ার কথাও কল্পনা করেছে৷ তবে সত্যি সেরকম কিছু ঘটলে কেমন হত তা ভেবে দেখেনি অনেকেই। এবার সত্যি সত্যি ঘুরির সাথে উড়ে গেল এক শিশু।
জানা যাচ্ছে, ঘটনাটি ঘটেছে তাইওয়ানে। সেখানকার ঘুড়ির উৎসবে বিশাল এক কমলা রঙের ঘুড়ির সুতোর সাথে কোনোভাবে জড়িয়ে যায় ঐ ছোট্ট শিশু। ঘুড়িটি তাকে উড়িয়ে নিয়ে যায় আকাশে। হাওয়ার তালেই তাকে ঘুড়ির সাথে এদিক ওদিক দুলতে দেখা যায়। প্রায় ৩০ সেকেন্ড শূন্যে ভেসে ছিল শিশুটি।
ঘুড়িটি আকাশে ওড়ানোর জন্যই বানানো হয়েছিল। তবে কিভাবে ঐ শিশু সুতোয় জড়িয়ে পড়ল তা জানা যায় নি। জানা যাচ্ছে, একটু পড়াই ঘুড়িটি মাটিতে পড়ে যায়। তবে মাটিতে আছাড় খাওয়ার আগেই শিশুটিকে ধরে ফেলেন আয়োজকরা।
শিশুটিকে সাথে সাথেই মা ও আয়োজকরা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, শিশুটির কোনো রকম বড় আঘাত লাগেনি। হাত ও মুখে সামান্য আঘাত লাগলেও সে পরিবারের সাথেই বাড়ি ফিরে গেছে।
তাইওয়ানের মেয়র লিন চিহ চিয়েন এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি। দর্শকদের নিরাপত্তার কথা ভেবে উৎসব বাতিল করা হয়েছে। তবে এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই তুমুল ভাইরাল হয়েছে। বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা।
An accident happened during The #Kite #Festival in #Xinchu, #Taiwan. A little girl was carried away flying into the sky. pic.twitter.com/zpJggYAZmE
— Vicky Thompson (@Chinonu) August 31, 2020
The post ঘুড়ির সাথে উড়ে গেল শিশুও! তুমুল ভাইরাল দুর্ঘটনার ভিডিও first appeared on Bangla News, বাংলা খবর, Latest Bengali News Live, Bangla Khobor, Bangla Khabar - Bangla Hunt.
via Weather News Bengali
Comments
Post a Comment