এবার ধাক্কা রাজস্থান শিবিরে! IPL- এ বেন স্টোকসকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস
বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী 19 শে সেপ্টেম্বর থেকে দুবাইয়ের মাটিতে শুরু হতে চলেছে এবারের আইপিএল। তবে এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের জন্য কিছুটা হলেও খারাপ খবর। কারণ আইপিএলের শুরু থেকে রাজস্থান দলে পাচ্ছে না এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকসকে। এই মুহূর্তে স্টোকসের বাবার শরীর খুবই অসুস্থ, তাই বাবার চিকিৎসার জন্য তিনি নিউজিল্যান্ডের রয়েছেন। সেই কারণে আইপিএলের শুরু দিকে রাজস্থান দলের সঙ্গে যুক্ত হতে পারবেন না তিনি।
বেন স্টোকসের বাবা গ্রেগ স্টোকস এই মুহূর্তে ব্রেন ক্যান্সারের ভুগছেন। আর বাবার এই অসুস্থতার খবর পেয়ে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন মাঝপথেই তিনি উড়ে গিয়েছিলেন নিউজিল্যান্ডে। সেখানে গিয়ে প্রথমে 14 দিনে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের থাকার পর অবশেষে বাবার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন স্টোকস। আর তাই এই মুহূর্তে তিনি বাবা মায়ের পাশেই থাকতে চান।

এই বছর নিলামে 12.5 কোটি টাকার আর্থিক মূল্যের বেন স্টোকসকে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। রাজস্তান রয়্যালস কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এই মুহূর্তে স্টোকসের বাবার শরীর খুবই অসুস্থ। নিউজিল্যান্ডে সবে মাত্র কোয়ারেন্টিন পর্ব কাটিয়ে বাবা মায়ের সাথে দেখা হয়েছে তাই এই মুহূর্তে তাদেরকে ছেড়ে আইপিএল খেলতে আসা তার পক্ষে সত্যি কষ্টকর। আর তাই এই প্রশ্ন করে তাকে বিব্রত করতে চাই না রাজস্থান রয়্যালস। তারা চাইছেন স্টোকস নিজেই আইপিএল খেলার ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করুক।
The post এবার ধাক্কা রাজস্থান শিবিরে! IPL- এ বেন স্টোকসকে পাচ্ছে না রাজস্থান রয়্যালস first appeared on Bangla News, বাংলা খবর, Latest Bengali News Live, Bangla Khobor, Bangla Khabar - Bangla Hunt.
via bangla hunt
Comments
Post a Comment