ব্যাটিংয়ে তিন নম্বরে নামতে চলেছেন আন্দ্রে রাসেল, জানালেন KKR-এর নয়া মেন্টর
বাংলা হান্ট ডেস্কঃ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এর হয় দীর্ঘদিন ধরে খেলছেন ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল। দীর্ঘদিন ধরে কলকাতার ব্যাটিং লাইনআপে ভরসা যোগাচ্ছেন এই কারিবিয়ান তারকা। তবে গত মরশুমে ব্যাটিং লাইনআপের উপরের দিকে নামতে চেয়েছিলেন আন্দ্রে রাসেল কিন্তু টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে তাকে দলে ফিনিশারের ভূমিকায় পালন করতে হয়। ব্যাটিংয়ে নিজের পছন্দের জায়গা না পেয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছিলেন রাসেল। সেইসাথে কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিকের বেশ কিছু ভুলভাল সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন রাসেল।
তবে এই মরশুমে রাসেলকে ব্যাটিং লাইনআপের ওপরের দিকে নামানো হবে এমনটাই জানালেন প্রাপ্তন নাইট তারকা তথা বর্তমানে দলের মেন্টর ডেভিড হাসি। তিনি জানিয়েছেন আন্দ্রে রাসেল এবং দীনেশ কার্তিক দুজনকেই এবারে কেকেআর ব্যাটিং লাইনআপের উপরের দিকে নামানোর চিন্তাভাবনা চলছে। এমনকি রাসেলকে তিন নম্বর নামানো হতে পারে এমনটাই জানিয়েছেন তিনি।

আবু ধাবি পৌঁছানোর পরে কলকাতা নাইট রাইডার্স এর তরফ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠককে কেকেআর মেন্টর ডেভিড হাসিকে প্রশ্ন করা হয় এবার কি কেকেআর ব্যাটিং লাইনআপে উপরের দিকে দেখা যাবে আন্দ্রে রাসেলকে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, দলের যদি ভাল হয়, দল যদি জেতে তাহলে কেন নয়? অবশ্যই রাসেলকে উপরের দিকে দেখা যেতে পারে। এমনকি রাসেলকে তিন নম্বরে নামানোরও ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।
The post ব্যাটিংয়ে তিন নম্বরে নামতে চলেছেন আন্দ্রে রাসেল, জানালেন KKR-এর নয়া মেন্টর first appeared on Bangla News, বাংলা খবর, Latest Bengali News Live, Bangla Khobor, Bangla Khabar - Bangla Hunt.
via bangla hunt
Comments
Post a Comment